১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • সকল সংবাদ
  • মংক্যচিং মারমা’কে অপহরণের প্রতিবাদে মহালছড়িতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ ॥ ২৪ ঘন্টার আল্টিমেট




মংক্যচিং মারমা’কে অপহরণের প্রতিবাদে মহালছড়িতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ ॥ ২৪ ঘন্টার আল্টিমেট

মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : অক্টোবর ১০ ২০১৮, ১৮:৫৬ | 776 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

এম দুলাল আহাম্মেদ,গুইমারা(খাগড়াছড়ি)প্রতিনিধিঃ
খাগড়াছড়ির মহালছড়িতে মংক্যচিং কার্বারীকে অপহরণের প্রতিবাদে সিঙ্গিনালা ও মাইসছড়ি এলাকাবাসীর ব্যানারে মারমা সম্প্রদায়ের নারী পুরুষের অংশগ্রহনের মধ্য দিয়ে এক বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয়। ১০ অক্টোবর বুধবার সকাল ১০টায় বিক্ষোভ মিছিলটি মহালছড়ি কলেজ সংলগ্ন ২৪ মাইল নামক চৌমূহনী থেকে শুরু হয়ে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে এক সমাবেশে মিলিত হয়। বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন উগ্যজাই মারমা, ক্যথৈইচিং মারমা. মংশি মারমা প্রমূখ।
সমাবেশে বক্তারা পাহাড়ের পূর্ণ স্বায়ত্তশাসনের দাবীতে আন্দোলনকারী আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটি ফ্রন্ট ( ইউপিডিএফ)’র প্রতি হুঁশিয়ারী উচ্চারণ করে বলেন, রাজনীতির নামে হত্যা, অপহরণ, গুম করে এবং সাধারণ জনগণকে ভয়-ভীতি দেখিয়ে সন্ত্রাসী কার্যকলাপ কখনই মেনে নেয়া হবেনা। দীর্ঘদিন যাবত থেকে পাহাড়ে রাজনীতির নামে চাঁদাবাজি, হত্যা, ভয়-ভীতি প্রদর্শন ও গুমসহ নানা অপকর্ম করে সাধারণ জনগণকে জিম্মি করে রাখা হয়েছে। জনগণ এ অত্যাচার আর সহ্য করবেনা। কঠোর হস্তে দমন করার অঙ্গীকার ব্যক্ত করেন বক্তারা।

প্রশাসনের প্রতি উদ্দেশ্য করে আরো বলেন, ২৪ ঘন্টার মধ্যে অপহরণকারীদের গ্রেফতার পূর্বক অপহৃত মংক্যচিং কার্বারীকে মুক্তি দেওয়া না হলে পার্বত্য চট্টগ্রামের সকল মারমা সম্প্রদায় ঐক্যবদ্ধ হয়ে কঠোর আন্দোলনের কর্মসূচী গ্রহন করা হবে বলে জানান।

উল্লেখ্য, গত ২৭ আগষ্ট মহালছড়ি উপজেলার মাইসছড়ি ইউনিয়নের বুলিপাড়া গ্রামের কার্বারী মংক্যচিং মারমাকে কয়েকজন সশস্ত্র অস্ত্রধারী সন্ত্রাসী বাড়ি থেকে তুলে নিয়ে যায়। ঘটনার পর থেকে অনেক খোঁজাখুজির পরও কোন হদিস মেলেনি। অপহৃত ব্যক্তির আত্মীয় স্বজনেরা পাহাড়ের পূর্ণ স্বায়ত্তশাসনের দাবীতে আন্দোলনকারী আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটি ফ্রন্ট (ইউপিডিএফ)কে সরাসরি দায়ী করেছে। এ অভিযোগের বিষয়ে জানতে মোবাইলে ইউপিডিএফ’র নেতৃস্থানীয় কাউকে পাওয়া যায়নি।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET