১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • সকল সংবাদ
  • মংলার বাঁশতলায় বিশুদ্ধ পানির সংকটে অসুস্থ হয়ে পড়ছে প্রায় দুই শতাধিক ছাত্র-ছাত্রী




মংলার বাঁশতলায় বিশুদ্ধ পানির সংকটে অসুস্থ হয়ে পড়ছে প্রায় দুই শতাধিক ছাত্র-ছাত্রী

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : জানুয়ারি ৩০ ২০২০, ২১:৪৩ | 1644 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

মোস্তাফিজ রহমানঃ বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল মংলা উপজেলার সুন্দরবন ইউনিয়নে এলাকার কিছু মানুষের উদ্যোগে ও সর্বসাধারণের সহযোগিতায় চালু হয় উত্তর বাঁশতলা কেরাতুল কোরআন নূরানী হাফিজিয়া ক্বওমি মাদ্রাসার। প্রতিষ্ঠালগ্ন থেকে এ পর্যন্ত প্রতিষ্ঠানটি অত্যন্ত সুনামের সাথে পরিচালিত হয়ে আসছে। বর্তমানে এখানে প্রায় তিন শতাধিক ছাত্র-ছাত্রী অধ্যয়নরত রয়েছে।

প্রতিষ্ঠানের সভাপতি আলহাজ্ব আবুল কালাম ফকির জানান এখানে অধ্যয়নরত বেশিরভাগ ছাত্র ছাত্রী হতদরিদ্র এবং এতিম যাদের বেশির ভাগই তাদের নিজ খরচ বহনের অক্ষম। তাই তাদের মাদ্রাসা পরিচালনা করতে হিমশিম খেতে হচ্ছে তিনি সমাজের বিত্তশীল মানুষের সহযোগিতা কামনা করেছেন।

সরেজমিনে গিয়ে দেখা গেছে প্রতিষ্ঠানটির লিল্লাহ বোর্ডিং প্রায় 130 জন স্থায়ী ছাত্র-ছাত্রী রয়েছে। এবং তাদের সার্বক্ষণিক তদারকির জন্য রয়েছে ৬ জন শিক্ষক। কিন্তু আশেপাশে সুপেয় পানির কোন ব্যবস্থা না থাকায় তারা চরম স্বাস্থ্যগত সঙ্কটে রয়েছে। প্রতিষ্ঠানটির সেক্রেটারী মোঃ খলিলুর রহমান বলেন দুটো ছোট টাংকিতে সামান্য বৃষ্টির পানি ধরে রাখা হয় যেটা এক মাসের মধ্যেই শেষ হয়ে যায় পরবর্তী সময় গুলোতে মাদ্রাসার বাচ্চাদের লবণ পানি খেয়ে থাকতে হয়।

যার ফলে বেশীরভাগ সময় লিল্লা বডিং এর বাচ্চারা অসুস্থ থাকে। তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও সমাজের বিত্তশালী মানুষের কাছে এই মাদ্রাসার মাসুম বাচ্চাদের সুপেয় পানির সমস্যা সমাধানের জন্য সহযোগিতা প্রার্থনা করেছেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET