মনন সাহিত্য সংগঠনের ৮১তম অধিবেশন সম্পন্ন হয়েছে শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেলে। বগুড়ার ধুনট পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় ও কলেজ এর হল রুমে অনুষ্ঠিত অধিবেশনে সভাপতিত্ব করেন, সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি জনাব মোঃ মোখলেছুর রহমান আরজু।
কাজিপুরের আমিনা মনসুর ডিগ্রি কলেজের প্রভাষক রাজিবুজ্জামান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ধুনট সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক স্টাফ জনাব এস এম সোলায়মান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনালি ব্যাংক লিমিটেড এর অবসর প্রাপ্ত স্টাফ জনাব মোঃ হাফেজ আলী ও চাঁন্দার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ রেজাউল করিম, সভাপতির উদ্বোধনী বক্তব্যের মধ্য দিয়ে অধিবেশনের কার্যক্রম শুরু হয়। কবি সাহিত্যিকদের স্বরচিত কবিতা আবৃত্তির মাধ্যমে অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে। স্বরচিত কবিতা পাঠ করেন, এস এম সোলায়মান, হাফেজ আলী, এম আর টি আরজু, ফরমান আলী বাবু,রেজাউল করিম, সাদিক মুহম্মদ রাকিন ও এম আর জামান।
‘স্বাস্থ্য কথা’ বিষয়ে কথা রাখেন বৈদ্দ্যিবুরো সারোয়ার হোসেন আরও উপস্থিত ছিলেন মোঃ শাহ আলম। স্বরচিত পাঠ শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথি বৃন্দ গঠনমূলক বক্তব্য রাখেন এবং মনন সাহিত্য সংগঠনের গৌরাবোজ্বল সাফল্য কামনা করেন। সবশেষে সভাপতির সমালোচনা ও সৃজনশীল বক্তব্যের মধ্য দিয়ে অধিবেশনের সমাপ্তি ঘোষণা করা হয়।









