, , ,

শিরোনামঃ-




মনসুরনগর ইউনিয়নে ত্রাণ পেল ৫৫০ পরিবার 

মোহাম্মদ আশরাফুুল, কাজীপুর,সিরাজগঞ্জ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : এপ্রিল ২৩ ২০২০, ২১:২৬ | 788 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

দেশব্যাপী করোনা ভাইরাস প্রতিরোধে প্রধানমন্ত্রি জননেত্রী শেখ হাসিনার ঘরে থাকার আহ্বানে সাড়া দেয়া কর্মহীন ৫৫০ পরিবার পেল ত্রাণ সহায়তা। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে সিরাজগঞ্জের কাজিপুরে চরাঞ্চলের মনসুর নগর ইউনিয়ন পরিষদে এই ত্রাণ বিতরণ কাজের উদ্বোধন করেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলী আসলাম ও সাবেক সাধারণ সম্পাদক জিয়াউর রহমান স্বাধীন। নিরাপদ দূরত্ব বজায় রেখে লাইনে দাঁড়িয়ে এই ত্রাণ গ্রহণ করেন হতদরিদ্ররা। প্রতি পরিবার পেয়েছে ১০ কেজি করে চাল আর সাবেক এমপি প্রকৌশলী তানভীর শাকিল জয় এর অর্থায়ণে একটি করে সাবান ও এক কেজি করে আলু।  এসময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক রাজমহর, জিয়াউর রহমান স্বাধীন, যুগ্ন সম্পাদক শফিকুল ইসলাম শফি, মনসুরনগর ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সায়েম তালুকদার, সাবেক জিএস মুকিত তালুকদার, ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল বারিক, সাধারনণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি এরশাদ, সম্পাদক মানিক মিয়া, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সম্পাদক জনি প্রমূখ।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET