১৩ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ২৯শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে রজব, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • মহানবী (সা.) কে নিয়ে কটুক্তিকারী রিপন মিত্রর ফাঁসির দাবিতে মুকসুদপুরে বিক্ষোভ মিছিল




মহানবী (সা.) কে নিয়ে কটুক্তিকারী রিপন মিত্রর ফাঁসির দাবিতে মুকসুদপুরে বিক্ষোভ মিছিল

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : ডিসেম্বর ০৬ ২০১৯, ১৮:০৮ | 779 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গোপালগঞ্জের মুকসুদপুরে মহানবী হযরত মোহাম্মাদ (সা.) নিয়ে কটুক্তিকারী রিপন মিত্রর ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে সর্বস্তরের মুসলিম জনতা। শুক্রবার দুপুরে জুম্মার নামাজ শেষে বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে টেংরাখোলা আলিয়া মাদ্রাসার সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।

এর আগের দিন রাতে ইনসেপটা ফার্মাসিউটিক্যাল কোম্পানীর মুকসুদপুর প্রতিনিধি রিপন মিত্র মহানবী হযরত মোহাম্মদ (সা.) ধর্ষক বলে ফেসবুকে মন্তব্য করে। পরে তার ফাঁসির দাবিতে এক হাজারের অধিক বিক্ষুব্ধ জনতা বিক্ষোভ মিছিল করে। এসময় মুকসুদপুর সদরের কয়েকটি মসজিদ থেকে তার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বের করে। বিক্ষোভ মিছিল শেষে টেংরাখোলা আলিয়া মাদ্রাসায় সমাবেশে উলামায়ে কেরামগণ বক্তব্য রাখেন।

এসময় গোপালগঞ্জ মুকসুদপুর সার্কেল এএসপি আনোয়ার হোসেন ভুইয়ার নেতৃত্বে মুকসুদপুর থানার পুলিশ বিক্ষোভ মিছিল নিয়ন্ত্রনে আনে। এসময় তিনি বিক্ষুব্ধ জনতার উদ্দেশ্যে বলেন অভিযুক্ত রিপন মিত্রর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের হয়েছে। গতকাল রাত থেকে তাকে গ্রেফতারের প্রক্রিয়া চলছে। রাষ্ট্র তার সর্বচ্চ শাস্তি দিবে। আপনারা তাকে গ্রেফতার করতে সাহায্য করবেন।

( নিউজ সম্পাদনায় হাফিজা আক্তার)

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET