, , ,

শিরোনামঃ-




মহামায়া উন্নয়ন ফোরাম’র আত্মপ্রকাশ 

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : আগস্ট ২৭ ২০২৬, ১৭:৪২ | 612 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

পরিচ্ছন্ন, সুস্থ, সুন্দর ও সমৃদ্ধ মহামায়া গড়ার প্রত্যয়ে ‘মহামায়া উন্নয়ন ফোরাম’ এর পথচলা শুরু হয়। বৃহস্পতিবার (২৬ আগস্ট) চাঁদগাজী হাই এন্ড কলেজ মাঠে সংগঠনটির আত্মপ্রকাশ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। একই সাথে সংগঠনের পক্ষ থেকে বাজার ও বিভিন্ন স্কুল-কলেজে ডাস্টবিন স্থাপন করা হয়। মহামায়া উন্নয়ন ফোরামের আয়োজনে অনুষ্ঠিত জনসচেতনতামূলক কর্মসূচিতে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ও গুণীজন উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন, চাঁদগাজী হাইস্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য মুন্সি কফিল উদ্দিন, ফজলুল করিম লিটন,সমাজ সংগঠক মুন্সী আবদুল কাইয়ুম,ফজলুল মজিদ জুটন, খুরশিদ আহমেদ এবং মাস্টার মোতাহের হোসেন লিটন। কর্মসূচিতে মহামায়ার প্রতিটি ওয়ার্ড থেকে প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। তাঁদের মধ্যে বাবলু, শরীফ, ইমামুল, রুবেল, জিয়া, মুক্তার, বিজয়, রুবেল ও করিম উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন মহামায়া উন্নয়ন ফোরামের প্রতিষ্ঠাতা সদস্য রফিকুল ইসলাম সোহেল (বাবু), আরিফুল ইসলাম পাটোয়ারী ও আ. জ. ম. উজ্জ্বল। অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন, মহামায়া উন্নয়ন ফোরাম’র আহবায়ক রফিকুল ইসলাম সোহেল (বাবু),  আহ্বায়ক, সদস্য মঞ্জুরুল আলম উজ্জ্বল, আরিফুল ইসলাম। এসময় বক্তাগণ বলেন, মহামায়ার উন্নয়ন কোনো এক ব্যক্তি, গোষ্ঠী বা রাজনৈতিক দলের একক দায়িত্ব নয়; এটি মহামায়ার প্রতিটি নাগরিকের সম্মিলিত দায়িত্ব। একটি সুন্দর ও পরিচ্ছন্ন সমাজ গড়ে তুলতে শুধু উদ্যোগ গ্রহণ করলেই হবে না, প্রয়োজন প্রত্যেক নাগরিকের সচেতনতা, দায়িত্বশীল আচরণ এবং সম্মিলিত অংশগ্রহণ। সেই লক্ষ্যেই মহামায়া উন্নয়ন ফোরাম ভবিষ্যতেও বিভিন্ন জনকল্যাণমূলক ও সচেতনতামূলক কর্মসূচি নিয়ে কাজ করবে। অনুষ্ঠানে
মহামায়া উন্নয়ন ফোরামের পক্ষ থেকে জানানো হয়, আগস্টের দ্বিতীয় সপ্তাহ থেকে প্রতি সপ্তাহে নির্দিষ্ট একটি দিনে দুই ঘণ্টা হটলাইন স্বাস্থ্যসেবা চালু করা হবে। খুব শিগগিরই এই সেবার বিস্তারিত কার্যক্রম ও সময়সূচি জানানো হবে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET