১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • সকল সংবাদ
  • মহেশপুরে শরিকানা সম্পত্তি জোর পুর্বক দখল করে রাস্তা নির্মান,রক্তক্ষয়ীর আশংখ্যা ।




মহেশপুরে শরিকানা সম্পত্তি জোর পুর্বক দখল করে রাস্তা নির্মান,রক্তক্ষয়ীর আশংখ্যা ।

মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : অক্টোবর ০৪ ২০১৮, ১৬:৫৩ | 742 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

মহেশপুর প্রতিনিধিঃ

ঝিনাইদহের মহেশপুর উপজেলার নাটিমা ইউনিয়নের নাটিমা গ্রামের মাঠ পাড়ার বদর উদ্দিনের ছেলে ফশিয়ার রহমানের জমিতে থাকা প্রাচীর ফলজ ও বনজ গাছ কেটে শরিকানা জমি দাবী করে জোর পুর্বক রাস্তা নির্মান করছে তাহার প্রতিবেশী লুৎফর গংয়েরা।
জানা গেছে উপজেলার নাটিমা গ্রামের মৃত আব্দুর রহিম বক্স এর পুত্র লুৎফর রহমান গং- ১১৪ নং- নারায়নপুর নাটিমা মৌজার ১০৩৫ নং এস এ খতিয়ানের সাবেক ৮৭৭/৮৭৮ নং দাগের ১৮+২১ শতক সর্ব মোট ৩৯ শতক মধ্যে মাতুল শর্ত দাবী করে বিরোধ জমির শর্ত পাবে মর্মে লুৎফর রহমান বাদী হয়ে গত ২২-২-২০১৭ ইং তারিখ ফশিয়ার গংয়ের বিরুদ্ধে নাটিমা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে ইউপি চেয়ারম্যান মোঃ ফকির আহম্মদ বাদী বিবাদীকে নোটিশ করে পরিষদে শালিস বৈঠকের মাধ্যমে উভয় পক্ষের সমযোতায় গত ১৬-৭-২০১৭ ইং তাং-জমির শর্ত বন্ঠন অনুযায়ী নকশা তৈরী করে স্ব-স্ব পক্ষের পাশ উল্লেখ করে একটি লিখিত ভাবে সুষ্ঠ সমাধান করে দেন । যার নকশা সহ সমস্ত প্রমানাদির অনেকে সাক্ষী রয়েছে। বরদ উদ্দিনের ২ প্রবাসী পুত্র ফশিয়ার এবং শামীম তাদের বন্ঠন কৃত বিরোধ নিস্পত্তি জমিতে বসত ঘরের পাশে প্রাচীর নির্মান সহ ফলজ ও বনজ গাছ লাগিয়ে নিজেদের জমিতে শান্তি পুন্য ভাবে পরিচর্চা সহ বাস বসবাস করে আসছিল। প্রতিবেশী মৃত রহিম বক্সের ছেলে লুৎফর গং আগের মিমাংসা অমান্য করে ফশিয়ার গংয়ের তৈরী প্রাচির ভেঙ্গে ফলজ ও বনজ গাছ কেটে নিজের জমি বাদ রেখে ফশিয়ারের জমিতে জোর পুর্বক রাস্তা নির্মান করছে। যার আনুমানিক ক্ষতির পরিমান ৫০/৬০ হাজার টাকা হবে বলে ফশিয়ারের পরিবার জানিয়েছে। অপর দিকে লুৎফর জানান তাদের মৃত মায়ের ওয়ারেশ সুত্রে ঐ অংশে আরো শর্ত পাওনা আছে মর্মে নিজেদের প্রয়োজনে রাস্তাটি নির্মান করছে। বিষয়টি নিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের আশংখ্যা রয়েছে । যে কোন মহুর্তে রক্তক্ষয়ির সংঘর্ষ ঘটতে পারে। গ্রামবাসী ও প্রতিবেশীরা জানান লুৎফর গং ইউনিয়ন পরিষদের মিমাংসা অমান্য করে কাউকে কিছু না জানিয়ে গায়ের জোরে নিজেরদের ইচ্ছামত এই রাস্তা তৈরী করছে। এঘটনায় ফশিয়ার  গংয়ের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। এব্যাপারে লুৎফর রহমানের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET