মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধিঃ- ঝিনাইদহের মহেশপুরে সুধের টাকা দিতে না পারায় এক বিধবাকে দড়ি দিয়ে বেধে মারপিটের অভিযোগ উঠেছে এক সুধ খোরের বিরুদ্ধে।
জানাগেছে উপজেলার বাথানগাছী গ্রামের মৃত বদর উদ্দীনের স্ত্রী রিজিয়া খাতুন গত ১বছর পূর্বে একই গ্রামের মৃত মঙ্গলজান বিশ্বাসের ছেলে মোফাজ্জেল হোসেনের কাছ থেকে ২০ হাজার টাকা কাজ করে দেওয়ার জন্য অগ্রিম গ্রহন করে। রিজিয়া খাতুন ২০ হাজার টাকা পরিশোধ করলেও সুধের টাকা দিতে না পারায় গত রবিবার তাকে রশি দিয়ে বেধে নির্যাতন করে। এলাকাবাসী রিজিয়াকে উদ্ধার করে প্রথমিক বিচিৎসা দিয়েছে। এবিষয়ে রিজিয়া খাতুন ইউনিয়ন গ্রাম আদালতে একটি অভিযোগ দায়ের করেছেন। নাম প্রকাশে অনইচ্ছুক এক ব্যাক্তি জানিয়েছেন মোফাজ্জেল এলাকায় রমরমা সুধের ব্যবসা চালিয়ে যাচ্ছে। সুধের টাকা না দিতে পারলে সে মানুষের উপর বিভিন্ন নির্যাতন চালিয়ে আসছে। তার সুধের টাকা নিয়ে অনেকেই সর্বশান্ত হয়েছে।
মোফাজ্জেলের সাথে মোবাইলে কথা বললে তিনি বলেন আমি রিজিয়ার কাছে বিচালীর টাকা পাব। টাকা লেনদেন নিয়ে কথা কটাকাটি হয়েছে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের সংরক্ষিত সদস্য রেহেনা খাতুনের সাথে কথা বললে তিনি বলেন রিজিয়া খাতুন হাওলাদের ২০ হাজার টাকা ফেরত দিয়েছে কিন্তু সুধের টাকা না দিতে পারায় তাকে মারধর করেছে।









