মহেশপুর কপোতাক্ষ নদের পাড়ে তিন বছর ধরে ময়লা ফেলছে মহেশপুর পৌরসভা কর্তৃপক্ষ।শহরের উত্তর পাশের জায়গাটিতে ইতিমধ্যে গড়ে তোলা হয়েছে মাছের বাজার।এবার লক্ষ্য মাছের বাজারে আসার গাড়ি রাখার জন্য জায়গা তৈরি করা।ক্রমাগত ময়লা ফেলায় দূষিত হচ্ছে নদের পানি ও আশপাশের পরিবেশ।বিষয়টি নিয়ে বিভিন্ন সময়ে প্রতিবাদ ও সংবাদপত্রে লেখালেখি হলেও কোনো প্রতিকার মিলছে না।তবে নদের জায়গায় ভরাট করা হচ্ছে না বলে দাবি করলেন,পৌরসভার প্রকৌশলী মিজানুর রহমান।তিনি বলেন পৌরসভা যে স্থান ভরাট করেছে সেখানে মাছ বাজারে আসার গাড়ি গুলো রাখার জায়গা তৈরি করা হবে।স্থানীয়দের সাথে কথা বলে জানা যায় জায়গাটি হিন্দুদের দেবৌত্তর সম্পত্তি ছিলো।নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কিছু ব্যক্তির সাথে কথা বলে জানা যায়,তারা বলেন এই নদে এলাকার সাধারন মানুষেরা মাছ ধরতেন। নদের পাড়ে তাদের বাড়ি হওয়ায় পরিবারের সকলে গোসল করতাম।এক সময় পৌরসভার কর্তৃপক্ষ সাধারণ মানুষের অবসর সময় কাটানোর জন্য তৈরি করে দিয়েছিলো বেঞ্চ।বর্তমানে সেখানে আর বসার মতো কোনো পরিবেশ নেই কারণ দূষিত হয়েছে পানি ছড়িয়েছে দুর্গন্ধ।
আবার রাতের আধারে কে বা কারা জানি বসার জায়গা নষ্ট করে ফেলেছে।এখন নদীর পাড়ে ময়লা আর দুর্গন্ধে পথচারীরা চলাচল করতে পারছে না।অতীতের স্মৃতি তুলে ধরে পৌর এলাকার অবসরপ্রাপ্ত একজন শিক্ষক জানালেন,ময়লা ফেলার জায়গাটা নদের ছিল।নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন নদের জায়গাটি পৌর কর্তৃপক্ষ ভরাট করে পরিবেশ নষ্ট করছে।তিনি আরো বলেন এ বিষয়ে সকলকে সচেতন হওয়া জরুরী তা না হলে হারিয়ে যাবে আমাদের কপোতাক্ষ নদ।কপোতাক্ষ নদের কিছু অংশ ঝিনাইদহ মহেশপুর কোটচাঁদপুর উপজেলার ওপর দিয়ে বয়ে গেছে।নদটি মহেশপুর উপজেলার পুরোন্দপুর এলাকা দিয়ে প্রবাহিত হয়ে খালিশপুর বাজার পার করে মহেশপুর শহরে প্রবেশ করেছে। শহর পেরিয়ে বৈচিতলা হয়ে আবার শহরে আরেক পাশ দিয়ে প্রবেশ করে আজমপুর হয়ে কোটচাঁদপুর উপজেলায় প্রবেশ করেছে।সেখান থেকে চৌগাছা হয়ে যশোরের কেশবপুরে মিলেছে।মহেশপুর শহর দিয়ে প্রবাহিত হওয়া অংশ ঘেঁষে রয়েছে মহেশপুর সরকারি ডিগ্রি কলেজ।এর দক্ষিণে মহেশপুর পৌরসভা ভবন।ভবনটির অদূরে নদীর ধার ঘেঁষে ফেলা হচ্ছে পৌরসভার বর্জ্য।সরেজমিনে দেখা যায় যেখানে বর্জ্য ফেলা হচ্ছে সেখানে নদের প্রশান্ত ১৩০থেকে ১৪০ ফুট যার ফলে পানিতে পড়েছে অনেক বর্জ্য।মহেশপুর পৌরসভা ভূমি কর্মকর্তা নজরুল ইসলাম বলেন,এ বিষয়ে পৌরসভার মেয়রের সঙ্গে কথা বলেছি। প্রাথমিকভাবে ধারণা করছি,এটা নদের জায়গা। সার্ভেয়ারদের দিয়ে দূরত্ব সীমানা নির্ধারণ করা হবে।
Please follow and like us:









