, , ,

শিরোনামঃ-
  • হোম
  • সকল সংবাদ
  • মহেশপুর সীমান্তের শ্রীনাথপুর সরঃপ্রাথমিক বিদ্যালয়ের ছাত্র/ছাত্রীরা দূর্ঘটনার হুঁমকির মুখে




মহেশপুর সীমান্তের শ্রীনাথপুর সরঃপ্রাথমিক বিদ্যালয়ের ছাত্র/ছাত্রীরা দূর্ঘটনার হুঁমকির মুখে

মোঃ ইনামুল হাসান নাইম, স্পেশাল করেসপন্ডেন্ট ,ঢাকা।

আপডেট টাইম : আগস্ট ৩০ ২০১৯, ০৪:২৩ | 797 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

মোঃমশিয়ার রহমান টিংকু(মহেশপুর):ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার শ্যামকুড় ইউপির সীমান্তবর্তী এলাকায় শ্রীনাথপুর সরঃপ্রাথমিক বিদ্যালয়।১৯৭২ সালে ৭৬.৫ শতক জমির উপর স্থাপিত এই প্রাথমিক বিদ্যালয়টি।প্রাক্তন ভবনে-তিনটি শ্রেনীকক্ষ ও একটি অফিস কক্ষ রয়েছে।ক্রমাগত ছাত্র/ছাত্রী বৃদ্ধিপাওয়াতে ২০০৮ সনে বিদ্যালয়ে আরো একটি নতুন ভবন নির্মান করা হয়।বর্তমানে বিদ্যালয়টিতে মাঠপাড়া,শরিষাঘাটা ও শ্রীনাথপুর গ্রামের প্রায় দেড় থেকে দুইশতাধীক ছাত্র/ছাত্রীর পাঠদান করানোহয়।বিদ্যালয়ে দুইজন পুরুষ শিক্ষক ও দুইজন নারী শিক্ষিকা রয়েছেন।বিদ্যালয়ের সামনে রয়েছে একটি খেলার মাঠ।মাঠে খেলাধুলার জায়গা সংকির্ণতা রয়েছে।বর্তমানে মাঠটির দক্ষিণ-পূর্ব পার্শে রয়েছে একটি মাঝারী আকারের গর্ত।বিদ্যালয়ে খেলাধুলা চলাকালীন যেকোন মূহুর্তে ছাত্র/ছাত্রীরা গর্তেরমাঝে পড়ে ঘটেযেতেপারে বড় ধরনের দূর্ঘটনা।এছাড়াও বিদ্যালয়টির পাশদিয়ে রয়েছে যাতায়তের প্রধান পাঁকা সড়ক।সারাদিন মোটরসাইকেল সহ মাঝারী ও ভারী যানবাহন চলাচল করে সড়কে।বিদ্যালয়ে খেলাধূলা,টিফিন ও ছুটিকালীন সময়ে ছাত্র/ছাত্রীরা দৌড়ে ফেরে বাড়ীরদিকে।বিদ্যালয়টিতে সীমানাপ্রাচীর এবং গেইট নাথাকায় যেকোনমূহুর্তে সড়কটিতে ছাত্র/ছাত্রীরা দূর্ঘটনার স্বীকার হতেপারে।এবিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃরুহুল আমিন (স্যার) জানান-বিদ্যালয়টির চারিদিকে সীমানাপ্রাচীর ও একটি গেইট বিশেষ প্রয়োজন।প্রাচীর ও গেট নির্মান হলে ছাত্র-ছাত্রীদের সুরক্ষা নিশ্চিত হত।মাননীয় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এবং উপজেলা প্রশাসনের সু-দৃষ্টি কামনা করে এলাকার সচেতন মহল ও ছাত্র-ছাত্রীদের অভিভাবকগন বলেন- শ্রীনাথপুর সরঃপ্রাথমিক বিদ্যালয়ের মাঠের গর্তের মাটিভরাট এবং বিদ্যালয়ের চতুরদিকে সীমানাপ্রাচীর সহ গেট নির্মান করলে আমাদের সন্তানেরা সুন্দর পরিবেশে লেখাপড়া করতে পারবে এবং অনাকাঙ্ক্ষিত দূর্ঘটনা থেকে রক্ষাপাবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET