, , ,

শিরোনামঃ-
  • হোম
  • মিডিয়া
  • মাই টিভি’র প্রতিষ্টা বার্ষিকী উপলক্ষে অনাথ শিশুদের পোষাক ও খাবার বিতরণ




মাই টিভি’র প্রতিষ্টা বার্ষিকী উপলক্ষে অনাথ শিশুদের পোষাক ও খাবার বিতরণ

আরিফিন রিয়াদ, গৌরনদী,বরিশাল করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : এপ্রিল ১৫ ২০২১, ১৮:১৭ | 942 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

জননন্দিত টেলিভিশন চ্যানেল মাই টিভি’র সফলতার একযুগ এ পদার্পণ উপলক্ষে বরিশালে গৌরনদীতে কেক কাটা, আলোচনা সভা ও অনাথ শিশুদের মাঝে নতুন পোষাক ও খাবার বিতরণ করা হয়েছে।
“সুন্দর আগামীর পানে” এ প্রতিপাদ্য নিয়ে বৃহস্পতিবার সকালে মাই টিভি’র গৌরনদী প্রতিনিধি সিনিয়র সাংবাদিক মোঃ গিয়াস উদ্দিন মিয়ার আয়োজনে আগৈলঝাড়ায় বিভাগীয় ছোট মণিনিবাস এর অনাথ শিশুদের নিয়ে কেক কাটা শেষে এক আলোচনা সভা মাই টিভি প্রতিনিধি মোঃ গিয়াস উদ্দিন মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আগৈলঝাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইস সেরনিয়াবাত। বিশেষ অতিথি ছিলেন আগৈলঝাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুল হাশেম, গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ^াস, ছোট মণিনিবাসের উপ-তত্ত্বাবধায়ক সুশান্ত বালা। বক্তব্য রাখের আগৈলঝাড়া প্রেসক্লাবের সভাপতি সরদার হারুন রানা, সাধারন সম্পাদক তপন বসু। এ সময় উপস্থিত ছিলেন আনন্দ টিভি’র ব্যুরো প্রধান কাজী আল আমীন, বাংলা টিভি’র জেলা প্রতিনিধি এফ এম নাজমুল রিপন, একাত্তর টিভির প্রতিনিধি স্বপন দাস, আমাদের নতুন সময় এর আগৈলঝাড়া প্রতিনিধি এসএম শামীম, বাংলাদেশ খবরের গৌরনদী প্রতিনিধি এসএম মিজান, বরিশাল মেট্রোর নির্বাহী সম্পাদক মোল্লা ফারুক হাসান, বার্তা সম্পাদক আরিফিন রিয়াদ, মাইটিভি’র ক্যামেরা পারর্সন মোঃ ফাহাদ মিয়া, মাইটিভি’র গৌরনদী পেইজের অ্যাডমিন মিরাজুল ইসলাম পিয়াল, ইমন মাঝিসহ দুই উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা। বক্তারা মাইটিভি সফলতার একযুগ এ পদার্পণ করায় মাই টিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন সাথী ও উপ-ব্যবস্থাপনা পরিচালক মিসেস আসপিয়া উদ্দিনের দীর্ঘায়ুসহ প্রতিষ্টানের সফলতা কামনা করে ধন্যবাদ জ্ঞাপন করেন। শেষে ছোট ছোট সোনামণিরা সংগীত পরিবেশন করেন।

 

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET