মাগুরাঘোনার বেতাগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মাগুরাঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা মোঃ রফিকুল ইসলাম হেলাল। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে উপস্থিত অভিভাবক সদস্যদের সর্বসম্মতিক্রমে তিনি সভাপতি নির্বাচিত হন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও প্রিজাইডিং কর্মকর্তা শেখ মোঃ ফিরোজ আহম্মেদ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজ্জাত আলী মোড়ল, নবনির্বাচিত অভিভাবক সদস্য মোশাররফ হোসেন, মোঃ ফিরোজ দফাদার, চিত্ত গোলদার, মোঃ মাজেদুল ইসলাম ও সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য হালিমা বেগম, সহকারী শিক্ষক মোঃ নেছার উদ্দীন সানা, আব্দুল মজিদ শেখ, ব্রজেন কর্মকার, নাসরিন আক্তার, উজ্জ্বল কুমার সাহা, হেলেনা খাতুন, দিপ্তি রানী প্রমুখ।









