, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • মাটিরাঙ্গাতে ভোক্তা অধিকার জনসচেতনতামূলক বিষয়ক সেমিনার অনুষ্ঠিত




মাটিরাঙ্গাতে ভোক্তা অধিকার জনসচেতনতামূলক বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

এম দুলাল আহাম্মদ, খাগড়াছড়ি করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জানুয়ারি ২১ ২০২০, ১৬:১৪ | 843 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

মাটিরাঙ্গাতে ভোক্তা অধিকার জনসচেতনতামূলক বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(২১জানুয়ারি)সকাল ১১টার দিকে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে ভোক্তা অধিকার সংরক্ষণের সেমিনার অনুষ্ঠিত হয়েছে।এতে সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার জনাব বিভীষণ কান্তি দাশ।প্রধান অতিথি ছিলেন,মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো:রফিকুল ইসলাম।অনুষ্ঠানে মাটিরাঙ্গা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো:ওবায়দুল হক,মাটিরাঙ্গা থানার (ওসি)তদন্ত মো:শাহিনুর আলম,মাটিরাঙ্গা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো:মনিরুজ্জামান মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিরন জয় এিপুরা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ,ভোক্তা অধিকার আইন সর্ম্পকে ভোক্তাদের অবহিত করে বলেন,একজন ভোক্তাকে যদি কোন দোকদার পণ্যর দামের চেয়ে বেশি বা ওজনে কম দেয় প্রশাসনকে জানানোর জন্য অনুরোধ করে সবাই কে ভোক্তা অধিকার আইন সর্ম্পকে সচেতন হওয়ার আহবান জানান তিনি।
বক্তারা বলেন,দেশের মানুষ এখন আগের চেয়ে অনেক সচেতন হলেও প্রান্তিক জনগোষ্ঠীর অধিকাংশই ভোক্তা অধিকার সম্পর্কে অতটা সচেতন নয়। ফলে ভোক্তারা প্রতিনিয়তই প্রতারিত হচ্ছেন।এ বিষয়ে মানুষকে অধিকতর সচেতন করে তুলতে প্রচারের উপর গুরুত্বরোপ করেন।

 

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET