১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, ২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দূর্ঘটনা
  • মাটিরাঙ্গায় মিনিট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু, আহত ১




মাটিরাঙ্গায় মিনিট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু, আহত ১

এম দুলাল আহাম্মদ, খাগড়াছড়ি করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : নভেম্বর ০১ ২০২৫, ০৫:১৫ | 671 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিনি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তাসিব (১৭) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় অপর আরোহী তারেক (১৮) গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে খাগড়াছড়ি-চট্টগ্রাম আঞ্চলিক মহাসড়কের যৌথখামার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়।

নিহত তাসিব চট্টগ্রামের ফটিকছড়ির সামসুল হকের ছেলে। আহত তারেক একই এলাকার নুরুল ইসলামের পুত্র।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, চট্টগ্রামমুখী একটি পর্যটকবাহী মোটরসাইকেল বিপরীত দিক থেকে আসা খাগড়াছড়িমুখী মিনি ট্রাকের (ঢাকা মেট্রো-ন-১৫-৩৪৫৪) সঙ্গে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। এতে ঘটনাস্থলেই তাসিব মারা যান এবং তারেক গুরুতর আহত হন। স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

দুর্ঘটনার খবর পেয়ে মাটিরাঙ্গা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন। ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. হারুন বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালাই।”

মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তফিকুল ইসলাম তৌফিক জানান, দুর্ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। মিনিট্রাকটি জব্দ করা হয়েছে, তবে চালক পলাতক। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET