মাদারীপুরের শিবচরে সাংবাদিক মো. আবু সালেহ মুসা ওরফে রওসাদ কে মটরসাইকেল চাপা দিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। হামলার শিকার ঐ সাংবাদিক জাতীয় দৈনিক একুশে সংবাদ পত্রিকার মাদারীপুর জেলার জেলা প্রতিনিধি শিবচরনিউজ২৪.কম এর বিশেষ প্রতিনিধি । রবিবার (২৯ মার্চ) দুপুর দেড়টার দিকে শিবচর উপজেলার সন্যাসিরচর ইউনিয়নের মালেরহাট নামক স্থানে এই ঘটনা ঘটে।এ বিষয়ে শিবচর থানায় একটি অভিযোগ দাখিল করা হয়েছে।
ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীরা জানান,সাংবাদিক আবু সালেহ মুসা ওরফে রওসাদ ও তার বড় ভাই তানবির খানকে নিয়ে সাংবাদিক আবু সালেহ তার বাড়ি থেকে শিবচরে যাচ্ছিলেন। পথিমধ্যে হামলার উদ্দ্যেশ্যে অপর দিক থেকে আসা মোটরসাইকেল আরোহী ওই এলাকার যুবক খোকন শেখ তাদের ধাক্কা দেয়। এতে তার মটরসাইকেল থাকা সহযাত্রীসহ সাংবাদিক আবু সালেহ রাস্তায় ছিটকে পড়ে গুরুত্বর আহত হন। পরে আশপাশের লোকজন এসে তাদের উদ্ধার করে।এরপর সাংবাদিক আবুসালেহ মৌখিক ভাবে এ ঘটনার প্রতিবাদ জানালে খোকন শেখ রামদা ও রড নিয়ে সাংবাদিকের বাড়িতে হামলা করে ও তার বসতঘরের টিন কুপিয়ে ছিদ্র করে ফেলে এবং হত্যার হুমকী দিতে দিতে আস্ফালন করতে করতে চলে যায়। এ বিষয়ে শিবচর থানার ওসি (তদন্ত) আমির হোসেন সেরনিয়াবাদ বলেন, আমরা লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।









