১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার, ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে রমজান, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




মানবতাবিরোধী অপরাধে আমৃত্যুদন্ডপ্রাপ্ত খান আকরামকে আপিলে খালাস প্রদান

কামরুজ্জামান শিমুল, বাগেরহাট জেলা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ২৭ ২০২৬, ০০:০৪ | 628 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যুদন্ডপ্রাপ্ত বাগেরহাটের খান মো. আকরাম হোনেকে খালাস দিয়েছেন আপিল বিভাগ। বৃহস্পতিবার প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন বেঞ্চ এ আদেশ প্রদান করেন। এসময়ে আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। একাত্তরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মামলায় আমৃত্যুদন্ডপ্রাপ্ত খান আকরাম হোসেনের আপিলের উপর রায় ঘোষণার জন্য বৃহস্পতিবার দিন ধার্য করা হয়।
একাত্তরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ মামলায় ২০১৫ সালের ১১ আগস্ট ছয়টি অভিযোগের মধ্যে পাঁচটি প্রমানিত হওয়ায় বাগেরহাটের শেখ সিরাজুল হক ওরফে সিরাজ মাস্টারকে সর্বোচ্চ সাজা মৃত্যুদন্ডাদেশ দিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। বাগেরহাটের আরেকজন আসামী খান মো. আকরাম হোসেনের বিরুদ্ধে আনা তিনটি অভিযোগের মধ্যে  একটি প্রমানিত হওয়ায় তাকে মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যুদন্ডাদেশ দেওয়া হয়। এ মামলার আরেক আসামি আবদুল লতিফ তালুকদার মামলা বিচারাধীন অবস্থায় মারা যাওয়ায় তাকে আসামির তালিকা থেকে বাদ দেওয়া হয়।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই রায়ের বিরুদ্ধে আপিল করেন খান মো. আকরাম হোসেন। বৃহস্পতিবার প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন বেঞ্চ আপিলের রায়ে আমৃত্যুদন্ডপ্রাপ্ত বাগেরহাটের খান মো. আকরাম হোনেকে খালাস প্রদান করেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET