সিরাজগঞ্জ সদর উপজেলার ১৫ ওর্য়াড মিরপুর গ্রামে “মানাফ স্মৃতি সংসদ” এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শক্রবার (২২ অক্টোবর) দিনব্যাপী মিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় নাক-কান-গলা, গাইনী, চক্ষু, মেডিসিন, অর্থোপেডিকসহ বিভিন্ন বিষয়ে প্রায় ১ শত অসহায়, দরিদ্র রোগীকে চিকিৎসা সেবা ও পরামর্শ দেওয়া হয়।
পাশাপাশি তাদের মধ্যে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। ফ্রি চিকিৎসা নিতে সকাল থেকে মিরপুর গ্রাম সহ আশেপাশের কয়েকটি গ্রামের মানুষ ভিড় করেন। স্বাস্থ্যবিধি মেনে সবাইকে চিকিৎসা দিতে বিভিন্ন হাসপাতালের ১৫জন ডাক্তার নিয়োজিত ছিলেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা হেলথ এবং পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার জাহিদুল ইসলাম হিরা। মিরপুর গ্রাম পঞ্চায়েত কমিটির আহবায়ক মো. আবুল হোসেন, মোঃ আব্দুর রহমান শেখ, আলহাজ্ব আব্দুল কাদের শেখ, আলাউদ্দিন আহমেদ শিশির, সাবেক কাউন্সিলর, ১৫ নং ওয়ার্ড, সিরাজগঞ্জ পৌরসভা, স.ম আলাউদ্দিন আলা, সদস্য, মিরপুর গ্রাম পরিচালনা কমিটি, প্রমুখ।









