, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • মুকসুদপুরে ছাত্র একতা সংগঠন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে




মুকসুদপুরে ছাত্র একতা সংগঠন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ১৬ ২০২০, ০২:০২ | 844 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গোপালগঞ্জের মুকসুদপুরে ছাত্র একতা সংগঠনের আয়োজনে উপজেলার মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও সমানের পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে। গত শুত্রুবার বিকালে উপজেলা পরিষদের ফারুক খান মিলনায়তনে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুকসুদপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র এ্যাড. আতিকুর রহমান মিয়া। সুধাময় টিকাদার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুকসুদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কাবির মিয়া, উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ তাসলিমা আলী, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ আসমত হোসন ভুইয়া,

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহাদাত আলী মোল্যা, মুকসুদপুর ছাত্র একতা’র পৃষ্ঠপোষক আরিফা রহমান রতœা, উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক হায়দার হোসেন, প্রেসক্লাব সিনিয়র সহ-সভাপতি ছিরু মিয়া, সাবেক উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আশিকুর রহমান রনি প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন মুকসুদপুর ছাত্র একতার সদস্য প্রদীপ বিশ্বাস। এছাড়া আরও বক্তব্য রাখেন মুকসুদপুর ছাত্র একতা সদস্য চিম্ময় বাগচী, রাকিব হাসান অপু, মাসুদ শেখ, ডা: শঙ্কর বিশ্বাস এবং কৃতি শিক্ষার্থীদের মধ্যে উম্মে জোহরা, আরিয়ান বালা অর্ণব ও তাহমিনা আক্তার। ২০১৯ সালে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের ৬৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা,সম্মাননা ক্রেস্ট ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এছাড়াও মুকসুদপুর ছাত্র একতার ৫ম মিলন মেলা অনুষ্ঠিত হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET