৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার, ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জিলহজ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




মুকসুদপুরে দু’পক্ষের সংঘর্ষে আহত ১০ জন

মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : সেপ্টেম্বর ১৫ ২০১৮, ২০:৩৬ | 740 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

শহিদুল ইসলাম, মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি:
গোপালগঞ্জের মুকসুদপুরে টাকা লেনদেনকে কেন্দ্র করে বিবদমান দু’ গ্রুপের মধ্যে সংঘর্ষে মহিলাসহ অন্তত ১০জন আহত হয়েছে।
শুক্রবার সকালে মুকসুদপুর উপজেলার পশ্চিম নওখন্ডা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।
আহতদের মধ্যে লাছমিন বেগম (৩২), সজিব মিনা (১৮), লিটন শেখ (৪০), ইমারত মিয়া (৪০), ছলেমান শেখ (৪৫) ও ফায়েক শেখকে (৪৫) মুকসুদপুর এবং মাদারীপুরের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
মুকসুদপুরের সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) মহিদুল ইসলাম বলেন, ওই গ্রামের রনি আহম্মেদ এবং প্রতিবেশী ফরিদ মিনার সাথে ব্যবসার টাকা লেনদেন কেন্দ্র করে বৃহস্পতিবার সকালে ফরিদের সমর্থক ফায়েক শেখকে মারপিট করা হয়। এ নিয়ে শুক্রবার সকাল ৭ টার দিকে দু’ পক্ষের লোকজন সংঘর্ষে লিপ্ত হয়। এসময় দু’ পক্ষের লোকজন আহত হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে সাড়ে ৭ টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET