২০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে রজব, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




মুকসুদপুরে দুর্নীতি বিরোধী দিবস পালন

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : ডিসেম্বর ০৯ ২০১৯, ১৮:৫২ | 778 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গোপালগঞ্জের মুকসুদপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে।দিবসটি উপলক্ষে সোমবার গণস্বাক্ষর, মানববন্ধন, র‌্যালি ও আলোচনা সভা হয়েছে। ‘দুর্নীতির সময় শেষ, গড়বো সোনার বাংলাদেশ’এ প্রতিপাদ্য সামনে রেখে সকালে মুকসুদপুরের ইউএনও কার্যালয় থেকে একটি র‌্যালি বের হয়।

উপজেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে শেষ হয় র‌্যালিটি। পরে দুর্নীতির বিরুদ্ধে গণস্বাক্ষর, মানববন্ধন শেষে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা হয়। মুকসুদপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি নজরুল ইসলাম সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ইউএনও তাসলিমা আলী।

এতে আরো বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি আক্তার হোসেন, উপজেলা মহিলা বিষয়ক অফিসার শহিদুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন অফিসার সাইদুর রহমান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সরদার মজিবুর রহমান প্রমুখ।

সভা সঞ্চালনা করেন মুকসুদপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক হায়দার হোসেন। এ সময় উপস্থিত ছিলেন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, সাংবাদিক, শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান, ধর্মীয় নেতা, সুশীল
সমাজের প্রতিনিধিরা ও শিক্ষার্থীরা

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET