১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • মুকসুদপুরে প্রেমিকার মৃত্যুর শোকে প্রেমিকের বিষপানে আত্মহত্যা




মুকসুদপুরে প্রেমিকার মৃত্যুর শোকে প্রেমিকের বিষপানে আত্মহত্যা

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ১২ ২০২০, ১৮:৫৫ | 803 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গোপালগঞ্জের মুকসুদপুরে প্রেমিকার মৃত্যুর শোকে প্রেমিক সোহাগ মল্লিক (১৮) প্রেমিকার কবরের নিকট গিয়ে বিষপান করে আত্মহত্যা করেছে।

 

উপজেলার জলিরপাড় ইউনিয়নের কলিগ্রাম এঘটনা ঘটে। সে ওই গ্রামের পরান মল্লিকের ছেলে। বুধবার বেলা ১১টার সময় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে পুলিশ।

 

পুলিশ ও এলাকাবাসি জানায়, উপজেলার কলিগ্রাম গ্রামের পরান মলি­কের ছেলে সোহাগ মল্লিক পার্শ্ববর্তী খ্রিষ্টান শান্ত শিকদারের মেয়ে মরিয়ম শিকদারের (১৫) সাথে দীর্ঘদিন প্রেমের সম্পর্ক গড়ে উঠে। কিন্তু পরিবারের লোকজন প্রেম মেনে না নেয়ার জের ধরে

 

গত ৩১ জানুয়ারী প্রেমিকা মরিয়ম বিষপানে আত্মহত্যা করে। পরে প্রেমিকার মৃত্যুর শোকে (১০ জানুয়ারী) সোমবার রাতে প্রেমিক সোহাগ প্রেমিকা মরিয়মের কবরের নিকট গিয়ে সবার অজান্তে বিষপান করে। পরে স্থানীয় লোকজন তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে প্রথমে রাজৈর ও পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

 

সেখানে তার অবস্থা অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার রাতে ঢাকা নেওয়ার পথে সোহাগের মৃত্যু হয়।

 

মুকসুদপুরের সিন্দিয়াঘাট ফাঁড়ির ইনচার্জ আবুল বাশার জানান, লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছি। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারন জানা যাবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET