মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি:- গোপালগঞ্জের মুকসুদপুরে বিপুল পরিমান পুরাতন চোরাই সুন্দরী কাঠ (খুটি/বল্লি) উদ্ধার করছে মুকসুদপুর বন বিভাগ। ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে উপজেলার বানিয়ারচর দক্ষিন পাড়া গ্রামের কাঠ ব্যবসায়ী নকুল বিশ্বাসের বাড়ীতে ।
মুকসুদপুর বন বিভাগের কর্মকর্তা দ্বীন মোহাম্মদ মোল্যা জানান, গোপন সংবাদের ভিক্তিতে পুলিশের সহযোগিতায় শুক্রবার দুপুরে মুকসুদপুর উপজেলার বানিয়ারচর দক্ষিন পাড়া গ্রামে অভিযান চালানো হয় । এসময় কাঠ ব্যবসায়ী নকুল বিশ্বাসের বাড়ী থেকে বিভিন্ন সাইজের ২১৫ পিচ পুরাতন চোরাই সুন্দরী কাঠ (খুটি/বল্লি) উদ্ধার করা হয় । এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে ।
Please follow and like us:









