, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • মুকসুদপুরে মহান বিজয় দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত




মুকসুদপুরে মহান বিজয় দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : ডিসেম্বর ১৭ ২০১৯, ১৯:২৪ | 921 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার জলিরপাড়ে মহান বিজয় দিবস ২০১৯ উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বিনামূল্যে তিন শতাধিক সুবিধা বঞ্চিত মানুষকে ফ্রি চিকিৎসা করা হয়েছে।

গতকাল মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উপজেলার জলিরপাড় জে.কে.এমবি মল্লিক উচ্চবিদ্যালয় ছাত্র কল্যাণ সংঘ এ আয়োজন করে।

এতে সার্বিক সহযোগিতায় ছিলেন জলিরপাড় বাজার ডিজিটাল ল্যাব এইড ডায়াগনষ্টিক সেন্টার। এখানে চিকিৎসা প্রদান করেন ডা: পল্লব মজুমদার এম বি.বি এস (ডি.ইউ) পি.জি.টি (অর্থোপেডিক্স), ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল।

ডা: শিবাজী বিশ্বাস এম.বি.বি এস (ঢাকা) সি-কার্ড (হার্ট ফাউন্ডেশন) এফসিপি এস (ঢাকা) সিএমইউ। ডা: কল্যাণ কৃষ্ণ বর (অর্ণব) এম বি.বি এস (ঢাকা) পি.জি.টি (মেডিসিন) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। মেডিকেল টেকনোলজিষ্ট ছিলেন সঞ্জিত বালা।

জলিরপাড় ডিজিটাল ল্যাব এইড ডায়াগনষ্টিক সেন্টার এর পরিচালক সঞ্জিত বালা বলেন, মহান বিজয় দিবস উপলক্ষে গরীব ও দুঃস্থ মানুষের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্পের’ আয়োজন করা হয়েছে। প্রায় তিন শতাধিক মানুষকে ফ্রি রক্ত পরীক্ষা ও ওষুধের ব্যবস্থা করা হয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET