, , ,

শিরোনামঃ-




মুকসুদপুরে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : জানুয়ারি ০২ ২০২০, ১৮:০৫ | 872 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

মাদক রুখবো, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়বো। এ স্লোগানকে সামনে রেখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে মাদক বিরোধী সভা অনুষ্ঠিত হয়।
সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসমত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কাবির মিয়া।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাপশি বিশ্বাস, মুকসুদপুর থানার ওসি মির্জা আবুল কালাম আজাদ, মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মাহমুদুর রহমান, উপজেলা সিনিয়র মৎস অফিসার খায়রুল ইসলাম পাভেল, উপজেলা সমাজ সেবা অফিসার প্রযিত রায়, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাপসি বিশ্বাস দুর্গা, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার শিহাবউদ্দীন সহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।

বক্তারা বলেন, মাদকের ভয়াল গ্রাস থেকে যুবসমাজসহ সকলকে রক্ষায় এর বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। মাদকের বিরুদ্ধে নিজে সচেতন হতে হবে, অন্যকে সচেতন করতে হবে। মাদক জীবনকে কেড়ে নেয়, জীবনের স্বাভাবিক গতি ব্যাহত করে, মাদক এমন মরণব্যাধি, আত্মঘাতিমূলক জীবন প্রবাহ, আত্মহননের অসৎ এবং কুৎসিত পথ, যা দুর্বিষহ করে জীবন, অন্ধকার আনে পরিবারে, ধ্বংস করে পারিবারিক স¤প্রীতি। তাই মাদক থেকে নিজে বাচুঁন অন্যকে বাচঁতে উৎসাহী করুন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET