, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • মুকসুদপুর পৌর বিএনপির আহবায়ক পদ নিয়ে সংবাদ সম্মেলন




মুকসুদপুর পৌর বিএনপির আহবায়ক পদ নিয়ে সংবাদ সম্মেলন

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : জানুয়ারি ২০ ২০২০, ১৯:৩০ | 844 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গোপালগঞ্জের মুকসুদপুর পৌর বিএনপির আহবায়ক পদ নিয়ে সংবাদ সম্মেলন করেছে মোয়াজ্জেম হোসেন মিন্টু। সোমবার দুপুর ১২টায় মুকসুদপুর প্রেসক্লাব কার্যালয়ে তিনি সংবাদ সম্মেলন করেন।

 

মিন্টু পৌরসভার গোপিনাথপুর গ্রামের এনতাজউদ্দীনের সন্তান। এসময় তিনি উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে লিখিত বক্তব্যে বলেন, বেশ কিছুদিন যাবৎ ফেসবুক ও সামাজিক যোগাযোগের মাধ্যমে কিছু লোক আমার নামে মুকসুদপুর পৌর বিএনপির আহবায়ক পদে নাম দিয়ে বিভিন্ন পোস্ট এবং সংবাদ পরিবেশন করছে। যাহা মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট। আমি এর তীব্র প্রতিবাদ জানাই।

 

আমি বহুদিন আগে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের সাথে কিছুটা জড়িত ছিলাম। বেশ কিছু বছর আগে আমি বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী হয়ে মুকসুদপুর আওয়ামী লীগে যোগদান করি। বর্তমানে আমি একজন আওয়ামী লীগের কর্মী। বিএনপির কোন কমিটির সাথে আমার কোন সম্পৃক্ততা নাই।

 

সকল প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের দৃষ্টি আকর্ষন করে তিনি বলেন মুকসুদপুর পৌর বিএনপির কমিটিতে আমার নাম অন্তর্ভূক্ত করায় আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই আপনারা আপনাদের লেখনি ও প্রচারের মাধ্যমে বিষয়টি তুলে ধরলে কৃতজ্ঞ থাকবো।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET