৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • মুজিববর্ষ উপলক্ষে ঠাকুরগাঁওয়ের অটিস্টিক কর্ণার উদ্বোধন




মুজিববর্ষ উপলক্ষে ঠাকুরগাঁওয়ের অটিস্টিক কর্ণার উদ্বোধন

এন্টুনী ডেভিড নীল, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ১৭ ২০২০, ১৭:১০ | 820 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষির্কি উদযাপন উপলক্ষে ঠাকুরগাঁওয়ের  আরএসডিও আনন্দ প্রতিবন্ধী স্কুল ও পূণর্বাসন কেন্দ্রে প্রতিবন্ধী শিশুদের জন্য অটিস্টিক কর্ণার এর উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে ফিতা কেটে এ অটিস্টিক কর্ণারের শুভ উদ্বোধন করেন ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন।
এসময় আরএসডিও আনন্দ প্রতিবন্ধী স্কুল ও পূণর্বাসন কেন্দ্রের নির্বাহী পরিচালক আকলিমা খাতুন মিনা, ঠাকুরগাঁও অনলাইন প্রেসক্লাবের আহ্বায়ক বিধান চন্দ্র দাস, আকচা ইউপি চেয়ারম্যান সুব্রত কুমার বর্মন, সাংবাদিক জয় মহন্ত অলক, এন্টুনি ডেভিড নীলসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও অভিভাবক উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে উপজেলা নির্বাহী অফিসার আরএসডিও আনন্দ প্রতিবন্ধী স্কুল ও পূণর্বাসন কেন্দ্রের প্রতিবন্ধী শিশুদের সাথে করোনা ভাইরাস সম্পর্কে করণীয় সম্পর্কে আলোচনা করেন এবং তাদের অভিভাবকদের এ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ প্রদান করেন।
শেষে করোনা ভাইরাস প্রতিরোধে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET