১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • মুজিব বর্ষে ভারতে নিযুক্ত উপ হাইকমিশনার প্রতিনিধি দল বাংলাদেশে প্রবেশ




মুজিব বর্ষে ভারতে নিযুক্ত উপ হাইকমিশনার প্রতিনিধি দল বাংলাদেশে প্রবেশ

সোহাগ হোসেন, বেনাপোল,যশোর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ২৯ ২০২০, ১৭:১৮ | 829 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বাংলাদেশের কোলকাতা নিযুক্ত উপ- হাইকমিশনের ১০ সদস্যর প্রতিনিধি দল মুজিব বর্ষ বরণ ও শ্রদ্ধা নিবেদন করতে ভারতের পেট্রাপোল চেকপোষ্ট হয়ে বাংলাদেশে প্রবেশ করেন।

 

এসময় বেনাপোল নোম্যান্সল্যান্ডে প্রতিনিধি দলকে ফুল ও ক্রেষ্ট দিয়ে শুভেচ্ছা জানায় বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন।

 

শনিবার দুপুর ১২ টার সময় উপ হাইকমিশনার দলটি বেনাপোল ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষ করে যশোর এর উদ্দেশ্য রওনা হন।

 

বাংলাদেশর উপ- হাইকমিশন তৌফিক হাসান এর নেতৃত্বে দলটি বাংলাদেশে আসেন। এসময় উপস্থিত ছিলেন ভারতে নিযুক্ত রাজনৈতিক ও দুতালয় প্রধান বিএম জামাল হোসেন, ফাস্ট সেক্রেটারি কাউন্সেলর শিক্ষা ও ক্রীড়া শেখ শাফিউল ইমাম, কনস্যুলার বশির উদ্দিন, প্রথম সচিব প্রেস ড. মোঃ মোফাকখারুল ইকবল, প্রথম সচিব বানিজ্য শামসুল আরিফ,প্রথম সচিব রাজনৈতিক শামিমা ইয়াসমিন স্মৃতি, দ্বিতীয় সচিব কনস্যুলার শেখ শাফিনুল হক।

এসময় যশোর পুলিশ, বেনাপোল ইমিগ্রেশন পুলিশ, বিজিবি সহ সকল গোযেন্দা সংস্থা এবং বিভিন্ন সংবাদকর্মী উপস্থিত ছিলেন।

 

ভারতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের কোলকাতায় নিযুক্ত প্রতিনিধি দলের মুখপাত্র উপ-হাইকমিশনার তৌফিক হাসান বলেন আমরা মুজিব শতবর্ষ উপলক্ষে বর্ষের প্রথম দিনে জাতির জনক বঙ্গবন্ধুর মাঝারে শ্রদ্ধা নিবেদন এর জন্য বাংলাদেশ আসছি।রবিবার সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর মাজারে পুস্প স্তাবক অর্পনের মধ্যে দিয়ে শ্রদ্ধা নিবেদন দোয়া ও মোনাজাত শেষে বঙ্গবন্ধু যাদুঘর পরিদর্শন করা হবে।

 

প্রতিনিধি দল যশোরে দুপুরে মধ্যাহৃ ভোজ শেষে বিকালে গোপালগঞ্জের টঙ্গীপাড়া উদ্দেশ্যে রওনা হবেন।সেখানে সার্কিট হাউজে রাত যাপন করে সকালে বঙ্গবন্ধুর মাজারে শ্রদ্ধা শেষে ভারতের কোলকাতা ফিরে যাবেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET