উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সফিউল আলম তালুকদারের উপস্থাপনায় বিদায় সংবর্ধণা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রায়হান মেহেবুব, উপজেলা প্রকৌশলী জাহাঙ্গীর কবির, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: মাকসুদ আলম, উপজেলার ভারপ্রাপ্ত সিনিয়র মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক আফজালের রহমান, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তাজাকির হোসেন, উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সিরাজুল মজিদ, উপ-সহকারী প্রকৌশলী (জনস্বাস্থ্য) আবু সায়েম, ডা: আব্দুল্লাহ আল মামুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নজরুল ইসলাম, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা আনোয়ার হোসেন চৌধুরী, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সুফি আহমেদ ও উপ-সহকারী প্রকৌশলী মাসুদুর রহমান মজুমদার প্রমুখ।

অনুষ্ঠান শেষে বিদায়ী অতিথি মুরাদনগর থানার ওসি এসএম বদিউজ্জামানকে উপজেলা পরিষদের পক্ষ থেকে ফুল, ক্রেস্ট ও উপহার তুলে দেয়া হয়।










