, , ,

শিরোনামঃ-
  • হোম
  • মিডিয়া
  • মুরাদনগরের ‘বাঙ্গরাবাজার প্রেসক্লাবের কমিটি গঠিত




মুরাদনগরের ‘বাঙ্গরাবাজার প্রেসক্লাবের কমিটি গঠিত

মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : নভেম্বর ১৬ ২০১৯, ১৮:৫৬ | 1092 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার নবগঠিত বাঙ্গরা বাজার থানা এলাকায় ‘বাঙ্গরাবাজার প্রেসক্লাব’ এর চুড়ান্ত কার্যনির্বাহী কমিটি অবশেষে শুক্রবার রাতে ঘোষণা করা হয়েছে।
নতুন কমিটির সভাপতি মাছরাঙা টিভি ও রাইজিং বিডি ডট কম এর কুমিল্লা জেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলম ইমরুল এবং দৈনিক মানব জমিন পত্রিকার প্রতিনিধি আবুল কালাম আজাদকে সাধারণ সম্পাদক করে নতুন এই কমিটি ঘোষণা করা হয়।
নতুন এই কমিটিকে শুভেচ্ছা জানিয়েছেন কুমিল্লা জেলা প্রেসক্লাবের আহবায়ক কমিটির পক্ষ থেকে আহবায়ক ও দৈনিক সমকাল পত্রিকার স্টাফ রিপোর্টার মাসুক আলতাফ চৌধূরী, টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন অব কুমিল্লা এর সভাপতি ও একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি হুমায়ুন কবীর রনি, সাধারণ সম্পাদক ও মাই টিভির জেলা প্রতিনিধি সাইফ উদ্দীন রণী।
বাংলাদেশ সাংবাদিক সমিতি কুমিল্লা জেলা শাখার পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়েছেন সংগঠনটির সভাপতি ইয়াছমিন রীমা ও সাধারণ সম্পাদক শাহাজাদা এমরান, প্রেসক্লাবের সাবেক সাংগঠনিক সম্পাদক  ইমতিয়াজ আহমেদ জিতু, জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলা শাখার সভাপতি অমল মজুমদার, সাধারণ সম্পাদক হালিম সৈকত, দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে প্রতিষ্ঠাতা সভাপতি এ.বি.এম আতিকুর রহমান বাশার, মুরাদনগর উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়েছেন হাবিবুবর রহমান ও আজিজুর রহমান রনি এবং পার্শ্ববার্তী নবীনগর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এম.কে. জসীম উদ্দীন প্রমূখ শুভেচ্ছা জানিয়েছেন।
এছাড়াও কুমিল্লা জেলা ও বিভিন্ন উপজেলা এবং জাতীয় পর্যায়ের সাংবাদিক ও সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং সংগঠনের অন্যান্য সদস্যদের।
উল্লেখ্য যে গত ২০ সেপ্টেম্বর বাঙ্গরা বাজারে সাংবাদিকদের এক ‘প্রীতি সম্মিলন’ অনুষ্ঠিত হয়। ওই প্রীতি সম্মিলনে বাঙ্গরা বাজার থানা এলাকার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক ও শুভাকাঙ্খী এবং অতিথি সাংবাদিকগণ অংশগহণ করেন। সভায় সভাপতিত্ব করেন অনুষ্ঠানের আহবায়ক জাহাঙ্গীর আলম ইমরুল।
আমন্ত্রিত অথিতি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ভোরের কাগজ পত্রিকার প্রতিনিধি এম কে জসিম উদ্দিন, সাংবাদিক জহিরুল ইসলাম, মনির হোসেন মনির, এম এ হান্নান প্রমূখ।
দৈনিক বাংগরা বাজার ডট কম এর প্রতিনিধি এস কে আশিকের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক শাহনুর আলম খান, মুরাদনগর ডট কম এর সম্পাদক এইচ এম হাবিব উল্লাহ, দিপু আহমেদ, রবিউল হক হিমু, মোঃ সারওয়ার, ফয়সাল আহমেদ, ইমন মিয়া, গাফফার আহমেদ, ইয়াছিন আহমেদ জয় প্রমুখ।
এছাড়াও অন্যান্য সাংবাদিক ও শুভাকাঙ্খীরা এসময় উপস্থিত ছিলেন।
বক্তরা বাংগরা থানা এলাকায় একটি প্রেস ক্লাব গঠনের লক্ষ্যকে সামনে রেখে এগিয়ে যাবার আহবান জানান।
পরবর্তী শুক্রবার প্রেসক্লাব গঠনের লক্ষে একটি আহবায়ক কমিটি গঠন করা হয়। ওই কমিটির আহবায়ক করা হয় জাহাঙ্গীর আলম ইমরুলকে এবং সদস্য সচীব করা হয় এসকে আশিককে। পরবর্তীতে দীর্ঘ প্রায় দুই মাস পর শুক্রবার রাতে সর্বসম্মতিক্রমে নতুন এই কমিটি গঠন করা হয়।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET