২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • সকল সংবাদ
  • মুরাদনগরে উন্নয়ন মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত




মুরাদনগরে উন্নয়ন মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : অক্টোবর ০৭ ২০১৮, ১৭:০৮ | 733 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

মেহেদী হাসান শুভ, মুরাদনগর (কুমিল্লা)
“উন্নয়নের রোল মডেল, শেখ হাসিনার বাংলাদেশ’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মত কুমিল্লার মুরাদনগরে গত বৃহস্পতিবার শুরু হওয়া ৩দিন ব্যাপী উন্নয়ন মেলা ২০১৮’র সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মাঠে শনিবার বিকালে একটি জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উন্নয়ন মেলার সমাপনী এবং মেলায় অংশগ্রহনকৃত ষ্টলগুলোর বিজয়ী ও অংশগ্রহনমুলক পুরস্কার বিতরণ করা হয়। সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ইউসুফ আবদুল্লাহ হারুন(এফসিএ)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ আবদুল কাইয়ুম খসরু।
উপজেলা নির্বাহী অফিসার মিতু মরিয়মের সভাপতিত্বে ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মিজানুর রহমান এবং সমাজসেবা কর্মকর্তা কবির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি ম. রুহুল আমিন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আলীনুর বশীর, কৃষি কর্মকর্তা আল মামুন রাসেল, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিউল আলম তালুকদার, কুমিল্লা পল্লী বিদ্যূৎ সমিতি কোম্পানীগঞ্জ জোনাল অফিসের ডিজিএম হাবীবুর রহমান, প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় সাধারন সম্পাদক গাজীউল হক চৌধুরী।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সদস্য খাইরুল আলম সাধন, মহিলা ভাইস চেয়ারম্যান সানোয়ারা বেগম লুনা, শিক্ষা কর্মকর্তা আবদুল্লাহ আল-মামুন, উপজেলা প্রকৌশলী জাহাঙ্গীর কবির, যুব উন্নয়ন কর্মকর্তা মুমিনুল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা পারভীন আক্তার, জনস্বাস্থ্য প্রকৌশলী আবু সায়েম, সমবায় কর্মকর্তা দেবেন্দ্র কুমার সিংহ, পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক আফজালের রহমান, মৎস কর্মকর্তা মিজানুর রহমান, সহকারী শিক্ষা কর্মকর্তা আনোয়ার হোসেন চৌধুরী, সায়মা সাবরিন, তুহিন কান্তি দাষ, কামারচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদ উদ্দিন আহাম্মদ, উপ-সহকারি কৃষি কর্মকর্তা সূফি আহাম্মদ, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু কাউছার ভূইয়া, জাকির হোসেন, রেবেকা সুলতানা, সুপ্রিয়া ভৌমিক প্রমুখ।
উন্নয়ন মেলায় অংশগ্রহনকৃত সরকারি বেসরকারি মোট ৬০টি কার্যালয়ের মধ্যে ১ম স্থান অর্জন করে উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়, ২য় স্থান অর্জন করেন পল্লী বিদ্যূৎ সমিতি, ৩য় স্থান অর্জন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়। এছাড়াও ৪টি বিশেষ পুরস্কার প্রদান করা হয় যথাক্রমে একটি বাড়ী একটি খামার পল্লী সঞ্চয় ব্যাংক, পরিবার পরিকল্পনা কার্যালয়, মাধ্যমিক শিক্ষা কার্যালয় এবং কৃষি কার্যালয় । এছাড়া অংশগ্রহনকারী সকল প্রতিষ্ঠানকে অংশগ্রহন মূলক পুরস্কৃত করা হয়েছে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET