মেহেদী হাসান শুভ, মুরাদনগর (কুমিল্লা) থেকে।
কুমিল্লার মুরাদনগর উপজেলায় মাধ্যমিক স্কুল, কলেজ মাদ্রাসার প্রধান শিক্ষকদের সাথে শিক্ষার গুনগত মানোন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে উপজেলা কবি নজরুল মিলনায়তনে মতবিনিময় সভার আয়োজন করেন উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিস।
উপজেলা সহকারী কমিশনার(ভুমি) রায়হান মেহেবুবের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, আওয়ামী লীগ কেন্দ্রিয় কমিটির সাবেক অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক এফবিসিসিআই’র সাবেক সভাপতি স্থানীয় সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সফিউল আলম তালুকদারের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, কুমিল্লা উত্তর জেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি ম. রুহুল আমিন, কুমিল্লা জেলা পরিষদের সদস্য ও উপজেলা যুবলীগের আহবায়ক খাইরুল আলম সাধন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলার সকল স্কুল, কলেজ ও মাদ্রাসার প্রধান শিক্ষকরা।
Please follow and like us:









