, , ,

শিরোনামঃ-




মুরাদনগরে সেরা স্কুল টনকী, প্রধান শিক্ষক জামাল ও রেবেকা, এটিও সায়মা

এম এইচ শুভ, মুরাদনগর,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : নভেম্বর ৩০ ২০১৯, ১৭:১৩ | 883 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

মিল্লার মুরাদনগর উপজেলার প্রাথমিক শিক্ষা পদক ২০১৯ এর সেরাদের তালিকা প্রকাশ করেছে উপজেলা বাছাই কমিটি। ১০টি ক্যাটাগরিতে ২০৪টি প্রাথমিক বিদ্যালয় থেকে আবেদনকারীদের কার্যক্রম যাচাই বাছাই শেষে উত্তীর্নদের মনোনীত করা হয়। শনিবার সকালে উত্তীর্নদের তালিকা প্রকাশ করে উপজেলা প্রাথমিক কর্মকতার্র কাযার্লয় থেকে। ২০৪টি বিদ্যালয় থেকে সেরা স্কুলের গৌরব অর্জন করেছে টনকী সরকারি প্রাথমিক বিদ্যালয়। উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক (পুরুষ) মনোনীত হয়েছে বাঙ্গরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জামাল উদ্দিন ও (মহিলা) মনোনীত হয়েছে রহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেবেকা সুলতানা। জানা যায় শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, বিষয় ভিত্তিক জ্ঞান, দক্ষতা, পরীক্ষায় পাশের হার, বৃত্তির সংখ্যা, বিদ্যালয়ের রেকর্ডপত্র সংরক্ষন, শিক্ষাথর্ী ঝড়ে পরার হার কমানো, প্রাথমিক শিক্ষায় অবদান, লিখিত ও মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বিচারকরা তাদের শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নিবার্চিত করেন। সেরা সহকারী শিক্ষা অফিসার ক্যাটাগরিতে শ্রেষ্ঠ হয়েছে সায়মা সাবরিন।

এছাড়াও উপজেলার শ্রেষ্ঠ এস.এম.সি মনোনীত হয়েছেন ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আরিফুল ইসলাম সাহেদ। সেরা সহকারি শিক্ষক (পুরুষ) মনোনীত হয়েছে দৌলতপুর পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জাকির হোসেন ও (মহিলা) মনোনীত হয়েছে মুরাদনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফাতিমা খাতুন। সেরা স্কাউটার কাব শিক্ষিকা মনোনীত হয়েছে শারমীন ফাতেমা। সেরা বিদ্যোৎসাহী সমাজকর্মী মনোনীত হয়েছে হায়দারাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিরাজুল ইসলাম। সেরা কর্মচারী মনোনীত হয়েছে উচ্চমান সহকারি আবু তাহের ।
মুরাদনগর উপজেলা নিবার্হী অফিসার ও প্রাথমিক শিক্ষা পদক বাছাই কমিটির সভাপতি অভিষেক দাশ বলেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে উপজেলা পযার্য়ে ১০টি ক্যাটাগরিতে সেরাদের পদক প্রদানের জন্য মনোনীত করা হয়েছে। পদকের জন্য মনোনীত হওয়ার যেসব দক্ষতা দরকার সেগুলো সঠিক ভাবে যাচাই বাছাই করে এবং ভাইভা নিয়ে মনোনয়ন সম্পন্ন করা হয়েছে। এই পদক প্রদান প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET