, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • মেরিট গার্ডেন গার্লস স্কুল এন্ড কলেজ এ বিজয় দিবস উদযাপন




মেরিট গার্ডেন গার্লস স্কুল এন্ড কলেজ এ বিজয় দিবস উদযাপন

মুফিজুর রহমান নাহিদ, স্পেশাল করেসপন্ডেন্ট ,সিলেট

আপডেট টাইম : ডিসেম্বর ১৮ ২০১৯, ১৬:০৬ | 918 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

যথাযোগ্য মর্যাদায় মেরিট গার্ডেন গার্লস স্কুল এন্ড কলেজ এর উদ্যোগে উদযাপিত হয়েছে ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস। বর্ণাঢ্য বিজয় র‍্যালির মাধ্যমে বিজয় দিবসের কার্যক্রম শুরু হয়। র‍্যালির শুরুতে প্রিন্সিপাল শিক্ষার্থীদের উদ্দ্যেশ্যে বলেন ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস আমাদের গৌরব ও অহংকারের প্রধান অবলম্বন। ১৯৭১ সালে যাদের আত্মত্যাগের মাধ্যমে এই গৌরব অর্জিত হয়েছিল তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে প্রিন্সিপাল ইমদাদ হোসাইন আরোও বলেন- বিজয় অক্ষুণ্ণ রাখার জন্য শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে, জানতে হবে স্বাধীনতার ইতিহাস। র‍্যালি পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পর্তুগাল প্রবাসী, সমাজ কর্মী,গণমানুষের সামাজিক নিরাপত্তা ও সহায়তার জন্য নিবেদিত প্রাণ ব্যাক্তিত্ব জনাব কামরুল ইসলাম খালেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুবাই প্রবাসী শিক্ষানুরাগী ও সমাজসেবী জনাব মোস্তফা কামাল বাবলু। দশম শ্রেণির শিক্ষার্থী মাহদিয়ার রুনার কুরআন তেলাওয়াতের মাধ্যমে আলোচনা সভা শুরু হয়, আলোচনা সভায় মেরিট গার্ডেন গার্লস স্কুল এন্ড কলেজের পরিচালনা পর্ষদের সম্মানিত সদস্য জনাব বুরহান উদ্দিন বলেন আমাদের বিজয় আমাদের বাঙ্গালি হিসেবে পরিচয় প্রদানের সুযোগে করে দিয়েছে। মেরিট গার্ডেন এলাকার নারী শিক্ষার উন্নয়নে কাজ করে যাচ্ছে, মেরিট গার্ডেন আমাদের শিক্ষার্থীদের দেশের মুক্তিযুদ্ধ ইতিহাস-ঐতিহ্য সম্পর্কে সঠিক ধারণা প্রদানের জন্য নিয়মিত ভাবে বিভিন্ন দিবস উদযাপন করে থাকে আজকের এই অনুষ্ঠান তারই ধারাবাহিকতা। আমরা বিশ্বাস করি মেরিট গার্ডেন এলাকায় নারী শিক্ষা ক্ষেত্রে আমূল পরিবর্তন বয়ে আনবে ইনশাআল্লাহ। তিনি শিক্ষার্থীদের দেশের মুক্তিযুদ্ধ স্বাধীনতা সংগ্রাম দেশের সঠিক ইতিহাস জানার পরামর্শ দেন। বিশেষ অতিথির বক্তব্যে মোস্তফা কামাল বাবলু বলেন বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার আমাদের শিক্ষার্থীদের কে দেশের স্বাধীনতার ইতিহাস জানতে হবে পড়তে হবে, দেশের বিজয়ের গৌরবগাথা লালন করে রাখতে হবে, দেশের বিজয়কে অটুট রাখতে হবে আর এজন্য সবচেয়ে বেশি প্রয়োজন নারী শিক্ষার সঠিক আধুনিকায়ন। মেরিট গার্ডেন কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ অনেক সুন্দর ও মনোরম পরিবেশে নারী শিক্ষার ব্যবস্থা করার জন্য। ক্যাম্পাসের আধুনিকায়নসহ সব কিছুতেই আমি ব্যক্তিগতভাবে মেরিট গার্ডেনের সাথে আছি এবং থাকবো। এলাকার কোমল মতি ছাত্রীদের সুন্দর পরিবেশে পড়াশুনার পরিবেশ তৈরির জন্য কর্তৃপক্ষকে মোবারকবাদ ও আন্তরিক ধন্যবাদ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন বিজয় দিবস আমাদের গৌরব ও অহংকার।বিজয় দিবসের মুল শিক্ষা থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। শিক্ষার্থীদের উদ্দ্যেশ্যে তিনি বলেন আমরা কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার হতে চাই তার পাশাপাশি আমাদের সবাইকে ভালো মানুষ হতে হবে। গাছবাড়িতে মেরিট গার্ডেন এর নাম শুনেছি কিন্তু আজ বাস্তবে মেরিট গার্ডেন এ আসলাম দেখলাম অনেক ভালো পরিবেশ আমার ভালো লেগেছে,মেয়েদের জন্য অত্যন্ত উপযোগী পরিবেশে মেরিট গার্ডেন নিজ অবস্থান থেকে অনন্য প্রতিষ্ঠান বলে আমি মনে করি। আলোচনা সভার শেষে শিক্ষার্থীদের বিভিন্ন সাংস্কৃতিক উপস্থাপনা উপভোগ করেন উপস্থিত সবাই। সভার শেষে বিজয় দিবসের কেক কেটে প্রিয় মাতৃভূমি বাংলাদেশের ৪৮ তম জন্মদিন পালন করেন প্রধান অতিথি সহ উপস্থিত সবাই। অনুষ্ঠানে মেরিট গার্ডেন এর শিক্ষক শিক্ষিকাসহ উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে প্রিন্সিপাল সভার সমাপ্তি ঘোষণা করেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET