, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • মেয়র কালামের রোগমুক্তি কামনা চেয়ে তাহেরপুর প্রেসক্লাবের দোয়া মাহফিল




মেয়র কালামের রোগমুক্তি কামনা চেয়ে তাহেরপুর প্রেসক্লাবের দোয়া মাহফিল

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : আগস্ট ০২ ২০২০, ২২:৩৭ | 861 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

রাজশাহীর বাগমারার তাহেরপুর পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের রোগ মুক্তি কামনা চেয়ে তাহেরপুর আঞ্চলিক প্রেসক্লাবের উদ্যোগে বিশেষ দো’য়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। (১ অগাষ্ট) শনিবার বিকালে তাহেরপুর স্কুল মার্কেটের ২য়তলায় প্রেসক্লাব কার্যলয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। প্রেসক্লাবের সভাপতি এসএম শামসুজ্জোহা মামুনের সভাপতিত্বে উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা আমজাদ মৃধা, সাংবাদিক নাজিম হাসান,তাহেরপুর শাখার আনছার ভিডিপি কমান্ডার রইস উদ্দিন, সাংবাদিক রায়হানুল ইসলাম ররি, জান মোহাম্মাদ,আনছার ভিডিপি সদস্য মকলেছুর রহমান,মকসেদ সরদার,গোলাম আলী,সুমন ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ। মাহফিলের দো’য়া পরিচালনা করেন সাংবাদিক আশরাফুল ইসলাম ফরাসি। উল্লেখ্য, তাহেরপুর পৌরসভার মেয়র আবুল কালাম আজাদের করোনা ভাইরাসের উপসর্গ থাকায় তিনি পরীক্ষার জন্য নমুনা দেন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের স্বাস্থ্য বিভাগের ল্যাবে। এরপর তার করোনা পজিটিভ প্রতিবেদন আসে। তিনি বর্তমানে পৌরসভার ৮নং ওয়ার্ডের জামগ্রাম মহল্লার নিজ বাড়িতে আইসোলেশন রয়েছে। এবং তিনি সুস্থ রয়েছেন।#

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET