, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • মোরেলগঞ্জের ব্যবসায়ী কে এম মহিউদ্দিন রিপনের জরুরি খাদ্য সহয়তা প্রদান




মোরেলগঞ্জের ব্যবসায়ী কে এম মহিউদ্দিন রিপনের জরুরি খাদ্য সহয়তা প্রদান

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : এপ্রিল ১৫ ২০২০, ২২:৩৭ | 1063 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বিশ্বজুড়ে করোনা ভাইরাসের প্রভাবে বাংলাদেশ দেখা দিয়েছে প্রবল খাদ্য সংকট। তীব্র খাদ্য সংকটে পড়েছে বাংলাদেশের মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত ও শ্রমজীবী মানুষেরা। দেশের এই আপদকালীন সময়ে যে কজন মানুষ মানবতার দূত হয়ে আবির্ভূত হয়েছেন তাদের মধ্যে একজন মোরেলগঞ্জের ব্যবসায়ী কে এম মহিউদ্দিন রিপন। তিনি তার ব্যক্তিগত তহবিল থেকে ঢাকা, ফেনী, চট্টগ্রাম, খুলনা সহ বিভিন্ন জায়গায় সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান করে চলেছেন। তারই ধারাবাহিকতায় তার জন্মস্থান

বাগেরহাটের মোড়েলগঞ্জে করোনা ভাইরাসে কর্মহীন হতদরিদ্র ১২৫০টি পরিবারে জরুরি খাদ্য সহয়তা প্রদান করেছেন খুলনা চিড়িং বনিক মৎস্য সমিতির সাবেক সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী কেএম মহিউদ্দিন রিপন।

মঙ্গলবার বেলা ১১টায় তার ব্যক্তিগত আর্থিক সহায়তায় জিউধরা ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ৬শ’৫০ পরিবারের মাঝে মাদ্রাসা বাজার এলাকায় তার পক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেন সাইফুল ইসলাম বনি ও সাবেক ইউপি সদস্য হারুন অর রশিদ চুন্নু, স্বপন খান, এইচ এম রাসেল হাওলাদার ও মানিক হাওলাদার।

এ ছাড়াও বহরবুনিয়া, নিশানবাড়িয়া ও হোগলাবুনিয়া ইউনিয়নে ৬শ’ পরিবারের মাঝে চাল, আলু, পিয়াজ, খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে বলে ব্যবসায়ী মহিউদ্দিন রিপন জানিয়েছেন।তিনি আরো জানান দেশের এই সংকট কালীন সময় আগামী দিনেও তার ব্যক্তিগতভাবে যতটুকু সম্ভব সর্বোচ্চ চেষ্টা করবেন এদেশের ছিন্নমূল ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকতে। কে এম মহিউদ্দিন রিপন বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার ১২ নং জিউধরার ইউনিয়নের সম্ভ্রান্ত খান পরিবারের সন্তান।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET