, , ,

শিরোনামঃ-
  • হোম
  • রাজশাহী
  • মোহাম্মদ নাসিম পুনরায় প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত হওয়ায় কাজিপুরে আনন্দ মিছিল 




মোহাম্মদ নাসিম পুনরায় প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত হওয়ায় কাজিপুরে আনন্দ মিছিল 

মোহাম্মদ আশরাফুুল, কাজীপুর,সিরাজগঞ্জ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ২১ ২০১৯, ২৩:০৮ | 1170 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে শনিবার (২১ ডিসেম্বর) আওয়ামী লীগের ২১ তম জাতীয় সম্মেলনে সাবেক সফল স্বাস্থ্যমন্ত্রী ও সিরাজগঞ্জ -১ (কাজিপুর) সংসদীয় আসনের নির্বাচিত সাংসদ মোহাম্মদ নাসিম টানা দ্বিতীয় বারের মতো পুনরায় আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত হওয়ায় সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা যুবলীগের উদ্যোগে আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ ডিসেম্বর) বিকাল ৪ টায় কাজিপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলী আসলামের নেতৃত্বে দলীয় কার্যালয় থেকে একটি বিশাল আনন্দ মিছিল বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যুবলীগের সাধারণ সম্পাদক আলী আসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, যুগ্ন-সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ইউনূস উদ্দিন, প্রচার সম্পাদক সোহরাওয়ার্দী, দপ্তর সম্পাদক শাহীন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহীন আলম, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাজু আহম্মেদ, সাধারণ সম্পাদক আবু সায়েম তালুকদার, উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আসাদুল ইসলাম, কাজিপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি রঞ্জুসহ প্রমুখ।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET