, , ,

শিরোনামঃ-




ময়েজউদ্দিন সেতুর অ্যাপ্রোচ সড়কে ভাঙন, যান চলাচলে ঝুঁকি

শফিকুল ইসলাম. তাড়াশ,সিরাজগঞ্জ ,করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুন ১৯ ২০২২, ১৮:৩৬ | 917 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে শীতলক্ষ্যা নদীর ওপর নির্মিত শহীদ ময়েজউদ্দিন সেতুর অ্যাপ্রোচ সড়কে গত দুই দিনের অবিরাম বর্ষণে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। সেতুর পূর্ব পাশের সড়কে ১০ থেকে ১৫ ফুট গর্ত হয়ে মাটি ও ব্লক দেবে গেছে। এতে সড়ক ও সেতুতে যানবাহন চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। রবিবার (১৯ জুন) সরেজমিনে গিয়ে দেখা যায়, সড়কটির দেবে যাওয়া অংশে ইট ও বালুর বস্তা ফেলে ভাঙন রোধ করার চেষ্টা করা হচ্ছে এবং লাল পতাকা দিয়ে এখানে নিশনা দেওয়া হয়েছে। এই সড়ক দিয়ে প্রতিদিন সিলেট, নরসিংদী, ঢাকা, গাজীপুর জেলার প্রায় কয়েক হাজার যানবাহন চলাচল করে।

গত শুক্রবার ও শনিবারের বৃষ্টিতে এ ভাঙন দেখা দিয়েছে বলে জানান স্থানীয়রা। যা রবিবার সরেজিমন গিয়েও এ ভাঙন দেখা গেছে। তবে নরসিংদীর সড়ক ও জনপথের পক্ষ থেকে ইট ও বালুর বস্তা ফেলে ভাঙন রোধ করার চেষ্টা করা হচ্ছে।

শহীদ ময়েজউদ্দিন সেতু সড়কের সিএনজি চালক মো. মজিবুর রহমান জানান, দুই দিনের টানা বৃষ্টিতে এ সড়কের একটি অংশ দেবে যাওয়ায় অনেকটা ঝুঁকি নিয়ে যাত্রী বহন করে যাচ্ছি। দেবে যাওয়া অংশে দীর্ঘদিন ধরে সড়ক বাতিও অকেজো হয়ে পড়েছে। এতে রাতের বেলায় অন্ধকার থাকায় সিএনজি, বাস ও অন্যান্য যানবাহন চলাচলে যেকোনো সময় বড় ধরণের দুর্ঘটনার শিকার হতে পারে। ইতিমধ্যে ভারী যানবাহনের জন্য বিপজ্জনক হয়ে উঠেছে এই সংযোগ সড়কটি। রাস্তাটি সংস্কারের ব্যবস্থা না নিলে বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও খারাপ বলে আশঙ্কা স্থানীয়দের। তাই দ্রুত এই সেতুর সংযোগ সড়ক সংস্কার ও মেরামতের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

এ ব্যাপারে নরসিংদীর সড়ক ও জনপথের প্রধান প্রকৌশলী হামিদুল ইসলামের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, ঘোড়াশাল শহীদ ময়েজউদ্দিন সেতুর অ্যাপ্রোচ সড়কে ভাঙনের খবর পেয়ে আমরা বালুর বস্তা ফেলে ভাঙন রোধ করার চেষ্টা করছি। দীর্ঘ বছরের পুরোনো সড়ক ও সেতু হওয়ায় এটি হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, খুবই দ্রুত এটি মেরামতের কাজও শুরু করা হবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET