, , ,

শিরোনামঃ-




যশোরে দুর্বৃত্তদের বোমা হামলায় যুবলীগ নেতা নিহত

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : জুন ২৩ ২০১৮, ১৩:০৫ | 1047 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

নয়া আলো ডেস্কঃ-  যশোরে দুর্বৃত্তদের বোমা হামলা ও ছুরিকাঘাতে যুবলীগ নেতা আরাফাত রহমান লিটন নিহত হয়েছেন। এই হামলায় আহত হয়েছেন আরও এক যুবলীগ কর্মী। শুক্রবার রাতে বোমা হামলার পর শনিবার ভোরে তিনি মারা যান।

জানা যায়, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে শহরের ঘোপ সেন্ট্রাল রোডস্থ মহিলা অধিদফতরের সামনে (ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয় চত্বর) এ বোমা হামলার ঘটনা ঘটে। তবে কে বা কারা এই বোমা হামলার সঙ্গে জড়িত তা এখনও জানা যায়নি।

নিহত আরাফাত রহমান লিটন শহর যুবলীগের সাবেক যুগ্ম সম্পাদক ও শহরের ঘোপ সেন্ট্রাল রোড এলাকার আব্দুল মুন্না মনুর ছেলে। আর আহত যুবলীগ কর্মী ফজলুল করিম মিলন একই এলাকার জামাল হোসেনের ছেলে। তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়দের সূত্র জানা যায়, লিটন ও মিলন রাত ৯টার দিকে স্থানীয় আওয়ামী লীগ কার্যালয়ের সামনে বসে ছিলেন। এসময় দুর্বৃত্তরা এসে কয়েকটি বোমা হামলা করে ও লিটনকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়।

বোমায় আহত হন পাশে থাকা মিলনও। স্থানীয়রা তাদের দুইজনকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে আনেন। সারা শরীরে বোমার স্প্লিন্টার বিদ্ধ হওয়ায় লিটনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় রেফার্ড করা হয়। ঢাকায় নেওয়ার পথে আজ শনিবার ভোরে তার মৃত্যু হয়।

যশোর কোতোয়ালি থানার ওসি (তদন্ত) আবুল বাশার মিয়া জানান, বোমা হামলার ঘটনায় কারা জড়িত তা পুলিশ উদ্ঘাটনের চেষ্টা করছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET