১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার, ৩০শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে রজব, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • যশোরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে ছাত্রলীগ কর্মী খুন




যশোরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে ছাত্রলীগ কর্মী খুন

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : ডিসেম্বর ১০ ২০১৯, ১২:৩৯ | 790 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

যশোরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে ছাত্রলীগ কর্মী খুন হয়েছে। সোমবার রাতে সদর উপজেলার নরেন্দ্রপুর গ্রামের তারোপাড়ার আমতলায় এ ঘটনা ঘটে। নিহত ছাত্রলীগ নেতা জনি (২২) ওই গ্রামের সিরাজের ছেলে।

স্থানীয়রা জানান, জনি ইউনিয়ন ছাত্রলীগের কর্মী। সে দীর্ঘদিন ধরে মাটি-বালু ব্যবসা করে আসছিল। সম্প্রতি এলাকার একটি পুকুরে বালু ক্রয় করা নিয়ে ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি শাহিন আলমের সাথে দ্বন্দ্ব শুরু হয়। সোমবার রাতে জনি আমতলা মোড়ে দাঁড়িয়ে ছিলেন। এসময় কয়েকজন অজ্ঞাত পরিচয়ে লোকজন এসে তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। ঘটনাস্থলে জনির দেহ এবং শাহিনের মোটরসাইকেল পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে তারা পুলিশকে খবর দেয়।

যশোর কোতয়ালি মডেল থানার ওসি মনিরুজ্জামানসহ একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET