, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • যুবকরাই পারে সামাজিক কর্মকান্ডের পাশাপাশি মাদকমুক্ত সমাজ গড়তে




যুবকরাই পারে সামাজিক কর্মকান্ডের পাশাপাশি মাদকমুক্ত সমাজ গড়তে

Khorshed Alam Chowdhury

আপডেট টাইম : জানুয়ারি ১৪ ২০২১, ১৪:২৯ | 834 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

শিমুল, দিনাজপুর প্রতিনিধি- যুব সমাজ একটি দেশের প্রাণশক্তি। কিন্তু মাদকের নীল ছোবলে যুবকদের একাংশ আজ ধ্বংসের দ্বারপ্রান্তে। মানুষের জীবন একটাই আবার মৃত্যুও সুনিশ্চিত। তাই মৃত্যুর আগে মাদকমুক্ত জীবন গড়ে সুস্থ ও সুন্দর জীবন যাপনই সবার কাম্য। যুবকরাই পারে সামাজিক কর্মকা-ের পাশাপাশি মাদকমুক্ত সমাজ গড়তে। বর্তমান বর্তমান আমাদের সমাজে যে কয়েকটি সমস্যা রয়েছে তার মধ্যে মাদক হচ্ছে অন্যতম। বর্তমান সরকার এই মাদকের বিরুদ্ধে অত্যন্ত কঠোর ও জিরো টলারেন্সের নীতি গ্রহণ করেছেন। সরকারের পাশাপাশি মাদকমুক্ত সমাজ গড়তে তরুণ সমাজকেও এগিয়ে আসতে হবে।
১৪ জানুয়ারী বৃহস্পতিবার দিনাজপুর সদর উপজেলার ৯নং আস্করপুর ইউনিয়নের খানপুর যুব স্পোর্টিং ক্লাবের আয়োজনে অসহায় ও দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আস্করপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জিয়াউর রহমান জিয়া এ কথা বলেন।
খানপুর বাজার দাখিল মাদ্রাসার সভাপতি মো. বাবুল আকতার-এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন খানপুর বিজিবি’র কোম্পানী কমান্ডার মো. নজরুল ইসলাম, খানপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোকসেদুল হক, আটর মোহাম্মাদিয়া ফাজিল ¯œাতক মাদরাসার অধ্যক্ষ মো. আহসান হাবীব, খানপুর বাজার দাখিল মাদরাসার সুপার মো. আজগার আলী প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন খানপুর যুব স্পোর্টিং ক্লাবের সভাপতি আরাফাত হোসেন মন্ডল। অনুষ্ঠান পরিচালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET