১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • ‘যূথবদ্ধ স্বপ্নের একদিন’ গাইবান্ধা প্রেসক্লাবের বার্ষিক প্রীতি সম্মিলন অনুষ্ঠিত




‘যূথবদ্ধ স্বপ্নের একদিন’ গাইবান্ধা প্রেসক্লাবের বার্ষিক প্রীতি সম্মিলন অনুষ্ঠিত

আরিফ উদ্দিন, গাইবান্ধা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ১১ ২০২০, ২০:৪৬ | 780 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গাইবান্ধা প্রেস ক্লাবের সাংবাদিকদের বার্ষিক পরিবার ভিত্তিক প্রীতি সন্মিলন ২০২০ ‘যূথবদ্ধ স্বপ্নের একদিন’ শীর্ষক এক বর্নাঢ্য অনুষ্ঠান বুধবার প্রেস ক্লাব চত্বরে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার প্রতি শ্রদ্ধা এবং মহান মুক্তিযুদ্ধের শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আব্দুল মতিন ও বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার হেড কোয়াটার্স মো. আবু খায়ের ও গাইবান্ধা পৌরসভার প্যানেল মেয়র মতলুবর রহমান। প্রেস ক্লাব সভাপতি কে এম রেজাউল হকের সভাপতিত্বে এবং প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম বাবুর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবু জাফর সাবু। আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সহ-সভাপতি আব্দুস সামাদ সরকার বাবু, সহ-সভাপতি দীপক কুমার পাল, সহ-সভাপতি অমিতাভ দাশ হিমুন, যুগ্ম সম্পাদক সিদ্দিক আলম দয়াল প্রমুখ।
অনুষ্ঠানে অতিথিদের গাইবান্ধা প্রেস ক্লাব সম্মাননা ক্রেস্ট ও গাইবান্ধা প্রেসক্লাব এবং গণ উন্নয়ন কেন্দ্রের পক্ষ থেকে উপহার প্রদান করা হয়। এবারের প্রীতি সম্মিলনে সাংবাদিকতায় অবদানের জন্য মোহনা টিভির গাইবান্ধা প্রতিনিধি মোস্তফিজার রহমান মোস্তফা, চ্যানেল আই এর গাইবান্ধা প্রতিনিধি ফারুক হোসেন ও সাপ্তাহিক চলমান জবাবের প্রকাশক ও সম্পাদক সরদার মো. শাহীদ হাসান লোটন এবং সাংবাদিকদের কৃতী সন্তানদের মধ্যে পরীক্ষায় ভাল ফলাফলের জন্য আসমাউল হুসনা নিপা, সিফাত জামান, জান্নাতুন নাঈম ও আহ্ম্মাদ মাহির তাজওয়ারকে গাইবান্ধা প্রেস ক্লাব সম্মাননা এবং উপহার প্রদান করা হয়।
এর আগে জাতীয় পতাকা নিয়ে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে গাইবান্ধা জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে অংশ নেন গাইবান্ধা পৌরসভার প্যানেল মেয়র মতলুবর রহমান। পরে অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়ে বিকেলে প্রেস ক্লাব পরিবারের সদস্য, তাদের সন্তান ও অতিথি শিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET