রংপুরে জাতীয় দৈনিক পত্রিকা দৈনিক মতপ্রকাশ এর ব্যুরো অফিস উদ্বোধন করা হয়েছে। বুধবার ৯ জুন নগরীর সুমি কমিউনিটি সেন্টারে এক আড়ম্বরপূর্ণ আলোচনা অনুষ্ঠান ও দোয়া মাহফিলের মাধ্যমে ব্যুরো অফিসের উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন রংপুর মহানগর যুবলীগ এর সভাপতি সিরাজুম মুনির বাশার, সাধারণ সম্পাদক মুরাদ হোসেন,রংপুর জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক লক্ষ্মীণ চন্দ্র দাস, রংপুর জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক এরশাদুল ইসলাম রঞ্জু, রংপুর মহানগর আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক আলেয়া খাতুন লাভলী, রংপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক রইচ আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব তানভীর আশরাফী, সিটি প্রেসক্লাবের সভাপতি স্বপন চৌধুরী, সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মানিক, প্রেসক্লাব দোকান মালিক সমিতির সহসভাপতি রাকিবুল ইসলাম, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোঃ ওমর ফারুক, সহকারী প্রক্টর মাসুদুল হাসান, সহযোগী অধ্যাপক আপেল মাহমুদ সহকারী অধ্যাপক জাকিউর রহমান মারুফ, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক মাহমুদুল হক সহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে দোয়া পরিচালনা করেন দৈনিক মতপ্রকাশ এর প্রধান সম্পাদক মোঃ আজহারুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তারা পত্রিকাটির সাফল্য কামনা করে বক্তব্য প্রদান করেন।









