, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • রংপুর চিনিকলসহ ৬টি চিনিকলে আখমাড়াই বন্ধের প্রতিবাদে মহিমাগঞ্জে কর্মবিরতি ও বিক্ষোভ সমাবেশ




রংপুর চিনিকলসহ ৬টি চিনিকলে আখমাড়াই বন্ধের প্রতিবাদে মহিমাগঞ্জে কর্মবিরতি ও বিক্ষোভ সমাবেশ

আরিফ উদ্দিন, গাইবান্ধা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ০৮ ২০২০, ১৫:৫৩ | 833 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে মহিমাগঞ্জের রংপুর চিনিকলসহ ৬টি চিনিকলে আখমাড়াই বন্ধ রাখার প্রতিবাদে সোমবার সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত চিনিকলের প্রধান ফটকের সামনের সড়ক অবরুদ্ধ রেখে বিক্ষোভ প্রদর্শন করেছেন আখচাষী ও শ্রমিক-কর্মচারীরা। বাংলাদেশ চিনিশিল্প করপোরেশন শ্রমিক-কর্মচারী ফেডারেশন ও বাংলাদেশ আখচাষী ফেডারেশনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
এ সময় বিক্ষুব্ধ আখচাষী ও শ্রমিক-কর্মচারীরা চিনিকলের প্রধান ফটকের সামনে গোবিন্দগঞ্জ-মহিমাগঞ্জ সড়কে টায়ার জ¦ালিয়ে অবরুদ্ধ করে সমাবেশ করেন।
সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প সংস্থার চেয়ারম্যানসহ উর্ধ্বতন কর্মকর্তাদের বিভিন্ন প্রকল্পের নামে সীমাহীন দূর্ণীতি, অপ্রয়োজনীয় যন্ত্রপাতি, বিলাসবহুল গাড়িসহ সকল ধরণের কেনাকাটায় ব্যাপক লুটপাটের জন্য পুরো সংস্থাই লোকসানের মুখে পড়ার দায়িত্ব শ্রমিকরা নেবেনা। বেসরকারি চিনিকলের দালাল আমলাদের কথা শুনে সরকার চিনিকল বন্ধ করার অপচেষ্টা থেকে অবিলম্বে সরে না আসলে আরও বৃহৎ আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে তাঁরা ঘোষণা করেন।
সমাবেশে বক্তব্য রাখেন, রংপুর চিনিকল আখচাষী কল্যাণ গ্রুপের সভাপতি জিন্নাত আলী প্রধান, সহ-সম্পাদক আব্দুর রশিদ ধলু, শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি আবু সুফিয়ান সুজা, সাবেক সভাপতি এসএম জালাল, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান দুলাল, সাবেক সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, সহ-সম্পাদক ফারুক হোসেন ফটু, কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম, ইক্ষু উন্নয়ন কর্মি সংসদের সম্পাদক শাহজাহান আলী প্রমূখ।
আন্দোলনরত রংপুর চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়ন ও আখচাষী নেতৃবৃন্দ জানান, ধারাবাহিকভাবে এ আন্দোলন কর্মসূচির আওতায় সোমবারও বিক্ষোভ ও কর্মবিরতি পালিত হবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET