রাজশাহীতে দেড় হাজার পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল মঙ্গলবার দুপুর ২টার দিকে মহানগরীর নওদাপাড়া ট্রাক টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার তিন মাদক ব্যবসায়ী হলেন, জেলার পুঠিয়া উপজেলার ধাদাস সড়কপাড়া গ্রামের মৃত আলতাব হোসেনের ছেলে হেলাল হোসেন (৩২), একই এলাকার আলীর ছেলে মহসিন আলী জনি (৩৪) এবং পাবনার ঈশ্বরদী উপজেলার আড়মবাড়িয়া গ্রামের মতি সরদারের ছেলে মজনু (৩৯)। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫ এর রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল অভিযান চালায়। এ সময় এক হাজার ৫৩৫ পিস ইয়াবা বড়িসহ মজনু, হেলাল ও জনিকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় বিরুদ্ধে রাজশাহী মহানগরীর শাহমখদুম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।#









