চলচ্চিত্রকার ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা পরিদর্শন করেছেন রাজশাহীর ভারতীয় সহকারী হাইকমিশনের সহকারী হাইকমিশনার সঞ্জিব কুমার ভাটি। বুধবার দুপুরে রাজশাহী নগরীর মিয়াপাড়া এলাকায় ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটায় যান তিনি। এ সময় উপস্থিত ছিলেন,ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটির সভাপতি ডা. এফএমএ জাহিদ, রাজশাহী বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের সভাপতি সাজ্জাদ বকুল, হোমিওপ্যাথিক কলেজের অধ্যক্ষ আনিসুর রহমান প্রমুখ।ঋত্বিক ঘটকের পৈতিৃক ভিটায় বর্তমানে রাজশাহী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল। ঋতৃক ঘটকের স্মৃতি বিজড়িত কয়েকটি ঘর এখনও আছে। আরেক পাশে গড়ে উঠেছে আধুনিক ভবন। এরশাদ সরকারের আমলে এনিমি প্রপার্টি হিসেবে বাড়িটি তুলে দেওয়া হয় কলেজের হাতে।
Please follow and like us:









