, , ,

শিরোনামঃ-




রাজশাহীতে গরুর ট্রাক উল্টে গুরুসহ আহত ১

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : জুলাই ২৪ ২০২০, ২১:১৩ | 873 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

রাজশাহীতে কোরবানীর গরু হাটে নিয়ে যাওয়ার সময় একটি ট্রাক উল্টে কয়েকটি গুরুসহ আহত হয়েছে এক ব্যাক্তি। তাকে স্থানীয়রা উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করেছে। আর দুর্ঘটনার পর গুরুতর আহত দুটি গরুকে জবাই করা হয়েছে। গতকাল শুক্রবার (২৪ জুলাই) বিকালে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে পবা উপজেলার আলীমগঞ্জ সেন্টারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এলাকাবাসি জানান, শুক্রবার বিকালে ট্রাক করে চাঁপাইনবাবগঞ্জের নাচোল থেকে ৬-৭ জন ব্যবসায়ী গরু নিয়ে যাচ্ছিলেন চট্টগ্রাম। এসময় আলীমগঞ্জ সেন্টারপাড়ার বাঁকে ট্রাকটি নিয়ন্ত্রণ হারায়। চালক ট্রাক নিয়ন্ত্রণের চেষ্টা করেন। কিন্তু ব্যর্থ হন। ট্রাকটি যে দিক থেকে আসছিল সে দিকে ঘুরেই রাস্তার পাশে উল্টে যায়। ট্রাকটিতে ২০টি গরু ছিল। দুর্ঘটনার পর গুরুতর আহত দুটি গরুকে জবাই করা হয়। আর একটি পা ভাঙা গরু স্থানীয় একজন ব্যক্তির কাছে বিক্রি করে দেয়া হয়। এবং দুর্ঘটনায় একজন ব্যবসায়ী গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তার নাম ঠিকানা পাওয়া যায়নি বলে জানান স্থানীয়রা।#

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET