, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • রাজশাহীতে থার্টি ফার্স্ট নাইটে অসামাজিক কার্যকলাপের অভিযোগে গ্রেপ্তার ৮




রাজশাহীতে থার্টি ফার্স্ট নাইটে অসামাজিক কার্যকলাপের অভিযোগে গ্রেপ্তার ৮

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : জানুয়ারি ০১ ২০২০, ১৭:৩৯ | 892 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

রাজশাহীতে থার্টি ফার্স্ট নাইটে পিকনিকের নামে অসামাজিক কার্যকলাপের অভিযোগে আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মহানগরীর একটি বাড়িতে পুলিশ অভিনান চালিয়ে সেখান থেকে আওয়ামী লীগের এক নেতাসহ আটজনকে গ্রেপ্তার করেন। এদের মধ্যে তিনজন তরুণী। এসময় বাড়িটি থেকে মদ ও ইয়াবা উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার আওয়ামী লীগ নেতার নাম মেহেদী হাসান রনি (৩২)। তিনি মহানগরীর ২৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। গ্রেপ্তার অন্যরা হলেন, রুমেল,মনিরুল হক,রিপন আলী,পিয়াল মাহমুদ,আলেয়া রহমান,আজমিরি খাতুন এবং মাহি আক্তার স্মৃতি। নগরীর পঞ্চবটি এলাকায় রুমেলের বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এছাড়া গ্রেপ্তারকৃতদের বাড়ি নগরীর বিভিন্ন এলাকায়। অভিযানের সময় বাড়িটি থেকে ২ বোতল বিদেশী মদ, ২ বোতল দেশি মদ, ১৩ পিস ইয়াবা বড়ি এবং মাদকসেবনের নানা উপকরণ জব্দ করা হয়। মহানগরীর বোয়ালিয়া থানা পুলিশের একটি দল মঙ্গলবার রাত ৯টার দিকে এ অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন উপ-পরিদর্শক (এসআই) ইফতেখার আল-আমিন। তিনি জানান, বাড়িটিতে পিকনিকের নামে মাদক সেবনের আসর বসেছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আটজনকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক তদন্তে তারা জানতে পেরেছেন, গ্রেপ্তার তিন তরুণী যৌনকর্মী। গ্রেপ্তার সবাইকে আসামি করে রাতেই থানায় মামলা করা হয়েছে। সকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান,এসআই ইফতেখার আল-আমিন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET