সম্প্রতি প্রাণঘাতি করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে ঝুঁকি নিয়ে কাজ করছে পুলিশ সদস্যরা। পুলিশ সদস্যদের ব্যক্তিগত সুরক্ষার বিষয়টি নিশ্চিত করার জন্য রাজশাহী জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সদস্যদের স্বাস্থ্য সুরক্ষার জন্য পিপিইসহ অন্যান্য জীবাণুনাশক উপকরণ বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার (১৫ জুন) বেলা সাড়ে ১২ টার দিকে রাজশাহী পুলিশ লাইন্স মাঠে পুলিশ অফিসার ও ফোর্সদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেন রাজশাহীর পুলিশ সুপার মো: শহিদুল্লাহ বিপিএম, পিপিএম। এসময় জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এসময় স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী হিসেবে হ্যান্ড স্যানিটাইজার,ফেইস শ্লিড,সার্জিকাল মাস্ক,পিপিই, গগলস, হ্যান্ড গ্লোভস,মাল্টিভিটামিন ট্যাবলেট,জিংক ট্যাবলেট,সাবান ইত্যাদি বিতরন করা হয়। এসময় পুলিশ সুপার মো: শহিদুল্লাহ বলেন,করোনাভাইরাস মোকাবেলায় পুলিশ সদস্যদের সামগ্রিক ঝুঁকির বিষয়টি সামনে রেখে পুলিশ সদস্যদের ব্যক্তিগত সুরক্ষার জন্য ইতোমধ্যে বিভিন্ন সময় জেলার সকল ইউনিটে জীবাণুনাশক উপকরণ বিতরণ করা হয়েছে। এছাড়া পুলিশ সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন, করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে দায়িত্বপালনের সময় নিজেদের সুরক্ষার প্রতি সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। এবং জনগণকে সচেতন করার পাশাপাশি নিজেদেরও স্বাস্থ্যবিধি অনুসরণ করে দৈনন্দিন কাজ করার জন্য নির্দেশ দেন তিনি।









