
ইংরেজি বছরের প্রথম দিনেই রাজশাহী জেলায় প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের হাতে পৌঁছে যাবে নতুন বই।এসময় বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্যে দিয়ে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে মৌ মৌ গন্ধের নতুন বই। আর নতুন বইয়ের গন্ধ নিয়ে বাড়ি ফিরবে শিক্ষার্থীরা। নতুন বছরের প্রথম দিনেই দেশ জুড়ে যে খুশির বন্যা বয়ে যায় তা নতুন বই নিয়ে। নতুন বছরে নতুন বই। দেশ জুড়ে শিক্ষার্থীদের মাঝে যেনে আনন্দের বন্যা বয়ে যায়। ইতোমধ্যে রাজশাহীর শিক্ষা অফিস গুলো এর প্রস্তুতি নিতে শুরু করেছে। বিদ্যালয়গুলোতে পৌঁছে যেতে শুরু করেছে নতুন বই। বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে পৌঁছে যাবে নতুন বই। এ বছর রাজশাহী জেলায় প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে ৬০ লাখের বেশি বই বিতরণ করা হবে পর্যায়ক্রমে। বছরের প্রথম দিনেই শিক্ষার্থীরা যেনো সব নতুন বই হাতে পায় সেই লক্ষ্য নিয়েই কাজ করে যাচ্ছেন রাজশাহী শিক্ষা অফিস গুলো। বুধবার বিকালে রাজশাহী মহানগরীর গর্ভমেন্ট ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয় থেকে কারিগরি শিক্ষাবোর্ডের আওতাধিন রাজশাহী জেলার শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে নতুন বই বিতরণ করা হয়েছে। চলতি বছর ২০১৯ সালের জানুয়ারি মাসে শুরুতে রাজশাহী জেলায় প্রাথমিক ও মাধ্যমিকে এই নতুন বইয়ের সংখ্যা ছিল প্রায় ৬০ লাখ। এবং ২০২০ সালে কমবেশি ৬০ লাখ বই বিতরণ করা হবে বলে জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ নাসির উদ্দিন জানায়।
( নিউজ সম্পাদনায় হাফিজা আক্তার)









