১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার, ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলহজ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • খেলাধুলা
  • রাজশাহীতে রাষ্ট্রীয় শোক পলকে উড়িয়ে ফুটবল প্রীতি ম্যাচ; সমালোচনার ঝড়




রাজশাহীতে রাষ্ট্রীয় শোক পলকে উড়িয়ে ফুটবল প্রীতি ম্যাচ; সমালোচনার ঝড়

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী, করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জানুয়ারি ০৪ ২০২৬, ২১:২৪ | 771 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণার মাঝেই রাজশাহী মুক্তিযোদ্ধা স্টেডিয়ামে প্রীতি ফুটবল ম্যাচ আয়োজন করে শোক পালনে উদাসীনতার অভিযোগ উঠেছে। স্থানীয়দের মতে, এই আচরণ রাষ্ট্র বিরোধী ও শোককে হেয়প্রতিপন্ন করার শামিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (৩ জানুয়ারী) রাজশাহীর মুক্তিযোদ্ধা স্টেডিয়ামে নামধারী খেলোয়াড়দের নিয়ে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। জাতীয় শোক কর্মসূচি পালনের মাঝেই আনন্দ-উল্লাসে মেতে ওঠায় তা অনেকে অযাচিত ও উন্মাদনা সৃষ্টিকারী কর্মকা- হিসেবে দেখছেন।
স্থানীয় সচেতন নাগরিকদের বক্তব্য, দেশ বর্তমানে শোকের অভিজ্ঞতায় বিভোর, এমন সময়ে মাঠে আনন্দ-উল্লাস খেলা হওয়া রাষ্ট্রীয় শোকের প্রতি ঘৃণ্য অবমাননা।
এ বিষয়ে মন্তব্য করেন রাজশাহী মহানগর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলু, এই আয়োজন শোক কর্মসূচিকে হেয়প্রতিপন্ন করা, দায়িত্বহীনতা এবং শোককে সমাজে উপেক্ষা করার প্রচেষ্টা।
আরও বক্তারা জানিয়েছেন, বিএনপি কর্মী মোঃ রনি খান স্পষ্ট করে বলেন, বিগত সময়ে যারা ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের সময় ক্ষমতার দম্ভ দেখিয়েছেন, তারা এখনও ক্ষমতার প্রদর্শনী চালিয়ে যাচ্ছেন। এই ধরনের খেলাধুলার আয়োজন দলের শোক কর্মসূচির বিরোধী কার্যক্রম হিসেবেও ধরা হচ্ছে।
রনি খানের বক্তব্যে উল্লেখিত আয়োজকদের মধ্যে ছিলেন, আলী আবদার তপন, সেলিম রেজা (রেফারির সমিতির সেক্রেটারি), আজম বাবু, রেজাউল করিম রেজা, মাহমুদ হোসেন।
তিনি জানান, এই ব্যক্তিরাই মূলত ম্যাচটি পরিচালনা করেন।
এ ব্যপারে রাজশাহী জেলা প্রশাসন ও স্থানীয় কর্তৃপক্ষ এবং স্টেডিয়াম কর্তৃপক্ষের অনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনও জানা যায়নি।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET